Genesis 15:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি মাবুদের উপর ঈমান আনলেন, আর মাবুদ তাঁর পক্ষে তা ধার্মিকতা বলে গণনা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রাম সদাপ্রভুকে বিশ্বাস করলেন, এবং তিনি তা অব্রামের পক্ষে ধার্মিকতা বলে গণ্য করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি সদাপ্রভুতে বিশ্বাস করিলেন, আর সদাপ্রভু তাঁহার পক্ষে তাহা ধার্ম্মিকতা বলিয়া গণনা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি সদাপ্রভুতে বিশ্বাস করিলেন, আর সদাপ্রভু তাঁহার পক্ষে তাহা ধার্মিকতা বলিয়া গণনা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রাম সদাপ্রভুর কথা বিশ্বাস করলেন আর সদাপ্রভু সেইজন্য তাঁকে নির্দোষ বলে গ্রহণ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রাম মাবুদের কথার উপর ঈমান আনলেন আর মাবুদ সেইজন্য তাঁকে ধার্মিক বলে গ্রহণ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাম প্রভু পরমেশ্বরের উপর আস্থা স্থাপন করলেন। প্রভুর কাছে এই আস্থাই তাঁর সৎকর্ম বলে গণ্য হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাম ঈশ্বরকে বিশ্বাস করলেন এবং ঈশ্বর অব্রামের বিশ্বাসকে তার ধার্মিকতা হিসেবে বিবেচনা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি সদাপ্রভুতে বিশ্বাস করলেন, আর সদাপ্রভু তাঁর পক্ষে তা ধার্ম্মিকতা বলে গণনা করলেন।