Genesis 15:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁকে বললেন, যিনি এই দেশের অধিকার দেবার জন্য কলদীয় দেশের ঊর থেকে তোমাকে বের করে এনেছেন, আমি সেই মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও তিনি অব্রামকে বললেন, “আমি সেই সদাপ্রভু, যিনি তোমাকে এই দেশের অধিকার দেওয়ার জন্য কলদীয় দেশের ঊর থেকে এদেশে বের করে এনেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহাকে কহিলেন, যিনি তোমার অধিকারার্থে এই দেশ দিবার জন্য কল্দীয় দেশের ঊর হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন, সেই সদাপ্রভু আমি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহাকে কহিলেন, যিনি তোমার অধিকারার্থে এই দেশ দিবার জন্য কলদীয় দেশের ঊর হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন, সেই সদাপ্রভু আমি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু অব্রামকে বললেন, “আমি সদাপ্রভু। এই দেশের অধিকারী হবার জন্য আমিই তোমাকে কল্দীয়দের ঊর শহর থেকে বের করে এনেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ ইব্রামকে বললেন, “আমি মাবুদ। এই দেশের অধিকারী হবার জন্য আমিই তোমাকে ক্যালডীয়দের উর শহর থেকে বের করে এনেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর অব্রামকে বললেন, আমিই সেই প্রভু পরমেশ্বর, যিনি তোমাকে এই দেশের অধিকার দেওয়ার জন্য কলদীয়দের উর নগর থেকে তোমাকে বের করে এনেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং ঈশ্বর অব্রামকে বললেন, “আমিই সেই প্রভু, যিনি তোমায় বাবিলের উর থেকে নিয়ে এসেছিলেন, যাতে এই দেশটা আমি তোমায় দিতে পারি| এই দেশ তুমি পাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাঁকে বললেন, “যিনি তোমার অধিকারের জন্য এই দেশ দেবেন বলে কলদীয় দেশের ঊর থেকে তোমাকে বের করে এনেছেন, সেই সদাপ্রভু আমি।”