Genesis 15:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি বললেন, হে সার্বভৌম মাবুদ, আমি যে এর অধিকারী হব তা কিসে জানবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু অব্রাম বললেন, “হে সার্বভৌম সদাপ্রভু, আমি কীভাবে জানব যে আমি এদেশের অধিকার লাভ করব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি কহিলেন, হে প্রভু সদাপ্রভু, আমি যে ইহার অধিকারী হইব, তাহা কিসে জানিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি কহিলেন, হে প্রভু সদাপ্রভু, আমি যে ইহার অধিকারী হইব তাহা কিসে জানিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন অব্রাম বললেন, “হে সদাপ্রভু, আমার প্রভু, আমি কি করে জানব যে, এই দেশটা আমার অধিকারে আসবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইব্রাম বললেন, “হে মাবুদ, আমার মালিক, আমি কি করে জানব যে, এই দেশটা আমার অধিকারে আসবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাম বললেন, হে প্রভু পরমেশ্বর, আমি যে এই দেশের অধিকারী হব, তা কি করে জানব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু অব্রাম বললেন, “প্রভু আমার গুরু, এই দেশ যে আমি পাব তার নিশ্চয়তা কি?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি বললেন, “হে প্রভু সদাপ্রভু, আমি যে এর অধিকারী হব, তা কিভাবে জানব?”