Genesis 15:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁকে বললেন, তুমি তিন বছরের একটি গাভী, তিন বছরের একটি ছাগী, তিন বছরের একটি ভেড়া এবং একটি ঘুঘু ও একটি কবুতরের বাচ্চা আমার কাছে আন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি আমার কাছে তিন বছর বয়স্ক এক-একটি বকনা-বাছুর, ছাগল, ও মেষ, ও একইসাথে একটি ঘুঘু, ও একটি কপোতশাবক নিয়ে এসো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাঁহাকে কহিলেন, তুমি তিন বৎসরের এক গাভী, তিন বৎসরের এক ছাগী, তিন বৎসরের এক মেষ এবং এক ঘুঘু ও এক কপোতশাবক আমার নিকটে আন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাঁহাকে কহিলেন, তুমি তিন বৎসরের এক গাভী, তিন বৎসরের এক ছাগী, তিন বৎসরের এক মেষ এবং এক ঘুঘু ও এক কপোতশাবক আমার নিকটে আন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে সদাপ্রভু বললেন, “তুমি আমার কাছে একটা বক্না বাছুর, একটা ছাগী আর একটা পুরুষ ভেড়া নিয়ে এস। সেগুলোর প্রত্যেকটার বয়স যেন তিন বছর হয়। সেই সংগে একটা ঘুঘু আর একটা কবুতরের বাচ্চাও নিয়ে এস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে মাবুদ বললেন, “তুমি আমার কাছে একটা বক্না বাছুর, একটা ছাগী আর একটা পুরুষ ভেড়া নিয়ে এস। সেগুলোর প্রত্যেকটার বয়স যেন তিন বছর হয়। সেই সংগে একটা ঘুঘু আর একটা কবুতরের বাচ্চাও নিয়ে এস।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তাঁকে বললেন, তিন বছর বয়সের একটি গাভী, একটি ছাগ ও একটি মেষ এবং তার সঙ্গে একটি ঘুঘু ও একটি কপোত শাবক আমার কাছে নিয়ে এস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর অব্রামকে বললেন, “আমরা একটা চুক্তি করব| আমায় একটা তিন বছরের বাছুর, তিন বছরের ছাগল আর তিন বছরের মেষ এনে দাও| একটা বাচ্চা পায়রা আর একটা ঘুঘুপাখীও এনে দাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁকে বললেন, “তুমি তিন বছরের এক গরু, তিন বছরের এক ছাগল, তিন বছরের একটি ভেড়া এবং এক ঘুঘু ও এক পায়রার বাচ্চা আমার কাছে আন।”