Genesis 16:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের ফেরেশতা তাকে আরও বললেন, দেখ, তুমি গর্ভবতী হয়েছে, তুমি পুত্র প্রসব করবে ও তার নাম ইসমাইল (আল্লাহ্‌ শুনেন) রাখবে, কেননা মাবুদ তোমার দুঃখের কথা শুনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর দূত তাকে আরও বললেন: “এখন তুমি গর্ভবতী হয়েছ আর তুমি এক ছেলের জন্ম দেবে। তুমি তার নাম দেবে ইশ্মায়েল, কারণ সদাপ্রভু তোমার দুর্দশার কথা শুনেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর দূত তাহাকে আরও কহিলেন, দেখ, তোমার গর্ভ হইয়াছে, তুমি পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইশ্মায়েল [ঈশ্বর শুনেন] রাখিবে, কেননা সদাপ্রভু তোমার দুঃখ শ্রবণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর দূত তাহাকে আরও কহিলেন, দেখ, তোমার গর্ভ হইয়াছে, তুমি পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইশ্মায়েল [ঈশ্বর শুনেন] রাখিবে, কেননা সদাপ্রভু তোমার দুঃখ শ্রবণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাকে আরও বললেন, “দেখ, তুমি গর্ভবতী। তোমার একটি ছেলে হবে। আর সেই ছেলেটির নাম তুমি ইশ্মায়েল (যার মানে ‘ঈশ্বর শোনেন’) রাখবে, কারণ তোমার দুঃখের কান্নায় সদাপ্রভু কান দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাকে আরও বললেন, “দেখ, তুমি গর্ভবতী। তোমার একটি ছেলে হবে। আর সেই ছেলেটির নাম তুমি ইসমাইল (যার মানে ‘আল্লাহ্‌ শোনেন’) রাখবে, কারণ তোমার দুঃখের কান্নায় মাবুদ কান দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ,তুমি গর্ভবতী,একটি পুত্রের জননী হবে তুমি, তার নাম রেখ ইশ্মায়েল, কারণ প্রভু তোমার আর্তনাদ শুনেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর দূত আরও বলল, “হাগার, এখন তুমি গর্ভবতী, তুমি হবে এক পুত্রের জননী| পুত্রের নাম দেবে ইশ্মায়েল, কারণ প্রভু শুনেছেন তোমার উপর দুর্ব্যবহার হয়েছে, তিনি তোমাকে সাহায্য করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর দূত তাকে আরও বললেন, “দেখ, তোমার গর্ভ হয়েছে, তুমি ছেলে জন্ম দেবে ও তার নাম ইশ্মায়েল [ঈশ্বর শুনেন] রাখবে, কারণ সদাপ্রভু তোমার দুঃখ শুনলেন।”