Genesis 16:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে বন্য গর্দভের মত স্বাধীন হবে; সে সকলের বিরোধিতা করবে ও সকলে তার বিরুদ্ধে যাবে; সে তার সকল ভাইয়ের পূর্ব দিকে বসতি করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে বন্য গাধার মতো এক মানুষ হবে; প্রত্যেকের বিরুদ্ধে তার হাত উঠবে আর প্রত্যেকের হাত তার বিরুদ্ধে উঠবে, আর তার সব ভাইয়ের প্রতি শত্রুতা বজায় রেখে সে বসবাস করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে বনগর্দ্দভস্বরূপ মনুষ্য হইবে; তাহার হস্ত সকলের বিরুদ্ধ ও সকলের হস্ত তাহার বিরুদ্ধ হইবে; সে তাহার সকল ভ্রাতার সম্মুখে বসতি করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে বন্য গর্দভ স্বরূপ মনুষ্য হইবে; তাহার হস্ত সকলের বিরুদ্ধে ও সকলের হস্ত তাহার বিরুদ্ধে হইবে; সে তাহার সকল ভ্রাতার সম্মুখে বসতি করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে মানুষ হলেও সে বুনো গাধার মত হবে। সে সকলকে শত্রু করে তুলবে আর অন্যেরাও তাকে শত্রু বলে মনে করবে। সে তার ভাইদের দেশের কাছে বাস করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে মানুষ হলেও সে বুনো গাধার মত হবে। সে সকলকে শত্রু করে তুলবে আর অন্যেরাও তাকে শত্রু বলে মনে করবে। সে তার ভাইদের দেশের কাছে বাস করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে হবে বন্য গর্দভের মত দুর্দান্ত। সকলকে সে আক্রমণ করবে এবং সেও সকলের দ্বারা আক্রান্ত হবে। সে তার আত্মীয়-স্বজনদের সঙ্গেও শত্রুতা করবে। প্রভু পরমেশ্বর, যিনি তার সঙ্গে কথা বলেছিলেন, হাগার তাঁর নাম রাখল, ‘এল-রোয়ী’, অর্থাৎ ঈশ্বর, যিনি আমাকে দর্শন দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইশ্মায়েল স্বাধীন এবং উদ্দাম হবে যেমন উদ্দাম হয় বন্য গাধা| সে সবার বিরুদ্ধে দাঁড়াবে এবং সবাই হবে তার প্রতিপক্ষ| সে স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াবে এবং ভাইদের বসতির কাছে তাঁবু গাড়বে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে বন্য গাধার মতো মানুষ হবে; তার হাত সবার বিরুদ্ধ ও সবার হাত তার বিরুদ্ধ হবে; সে তার সব ভাইদের সামনে বাস করবে।