Genesis 16:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হাজেরা, যিনি তার সঙ্গে কথা বললেন, সেই মাবুদের এই নাম রাখল, তুমি দর্শনকারী আল্লাহ্‌; কেননা সে বললো, যিনি আমাকে দর্শন করেন, আমি কি এই স্থানেই তাঁকে দর্শন করি নি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে সদাপ্রভু হাগারের সঙ্গে কথা বলেছিলেন, সে তাঁর এই নাম দিল: “তুমি দর্শনকারী ঈশ্বর,” কারণ সে বলল, “আমি এখন এমন একজনকে দেখেছি, যিনি আমাকে দেখেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হাগার, যিনি তাহার সহিত কথা কহিলেন, সেই সদাপ্রভুর এই নাম রাখিল, তুমি দর্শনকারী ঈশ্বর; কেননা সে কহিল, যিনি আমাকে দর্শন করেন, আমি কি এই স্থানেই তাঁহার অনুদর্শন করিয়াছি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হাগার, যিনি তাহার সহিত কথা কহিলেন, সেই সদাপ্রভুর এই নাম রাখিল, তুমি দর্শনকারী ঈশ্বর; কেননা সে কহিল, যিনি আমাকে দর্শন করেন, আমি কি এই স্থানেই তাঁহাকে দর্শন করি নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে হাগার মনে মনে বলল, “আমি কি তাহলে সত্যিই তাঁকে দেখলাম যাঁর চোখের সামনে আমি আছি?” সদাপ্রভু, যিনি হাগারের সংগে কথা বলছিলেন, তাঁকে উদ্দেশ্য করে হাগার তখন বলল, “তুমি ঈশ্বর, যাঁর চোখের সামনে আমি আছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে হাজেরা মনে মনে বলল, “আমি কি তাহলে সত্যিই তাঁকে দেখলাম যাঁর চোখের সামনে আমি আছি?” মাবুদ, যিনি হাজেরার সংগে কথা বলছিলেন, তাঁকে উদ্দেশ্য করে হাজেরা তখন বলল, “তুমি আল্লাহ্‌, যাঁর চোখের সামনে আমি আছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে বলল, আমি কি সত্যিই ঈশ্বরকে দেখেছি? এবং তাঁকে দর্শন করার পরও জীবিত রয়েছি? এই জন্য সেই কূপের নাম হল, ‘বের-লাহয়রোয়ী’, অর্থাৎ সেই সদাজাগ্রত ঈশ্বরের কূপ, যিনি আমাকে দর্শন দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু হাগারের সঙ্গে কথা বললেন| হাগার ঈশ্বরের এক নতুন নাম দিল| সে তাঁকে বলল, “আপনি হলেন ঈশ্বর যিনি আমায় দেখেন|” সে এই কথা বলল কারণ সে ভাবল, “এরকম জায়গাতেও ঈশ্বর আমায় দেখতে পাচ্ছেন, আমার ভালমন্দের কথা চিন্তা করছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে হাগার, যিনি তার সঙ্গে কথা বললেন, “সেই সদাপ্রভুর এই নাম রাখল, তুমি দর্শনকারী ঈশ্বর;” কারণ সে বলল, “যিনি আমাকে দেখেন, আমি কি এই জায়গাতেই তাঁর দর্শন করেছি?”