Genesis 16:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হাজেরা ইব্রামের জন্য পুত্র প্রসব করলো; আর ইব্রাম হাজেরার গর্ভজাত সেই পুত্রের নাম ইসমাইল রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব হাগার অব্রামের জন্য এক ছেলের জন্ম দিল, এবং সে যে ছেলের জন্ম দিল, অব্রাম তার নাম দিলেন ইশ্মায়েল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হাগার অব্রামের নিমিত্তে পুত্র প্রসব করিল; আর অব্রাম হাগারের গর্ভজাত আপনার সেই পুত্রের নাম ইশ্মায়েল রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হাগার অব্রামের নিমিত্তে পুত্র প্রসব করিল; আর অব্রাম হাগারের গর্ভজাত আপনার সেই পুত্রের নাম ইশ্মায়েল রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে হাগারের একটি ছেলে হল, আর অব্রাম ছেলেটির নাম দিলেন ইশ্মায়েল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে হাজেরার একটি ছেলে হল, আর ইব্রাম ছেলেটির নাম দিলেন ইসমাইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর যথাসময়ে হাগারের একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করল, অব্রাম হাগারের গর্ভজাত সেই পুত্রের নাম রাখলেন ইশ্মায়েল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হাগার অব্রামের পুত্রের জন্ম দিল| সে অব্রাম পুত্রের নাম দিল ইশ্মায়েল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে হাগার অব্রামের জন্য ছেলের জন্ম দিল; আর অব্রাম হাগারের গর্ভে জন্মানো নিজের সেই ছেলের নাম ইশ্মায়েল রাখলেন।