Genesis 16:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সারী ইব্রামকে বললেন, দেখ, মাবুদ আমাকে বন্ধ্যা করেছেন; আরজ করি, তুমি আমার বাঁদীর কাছে গমন কর; কি জানি, এর মধ্য দিয়ে আমি পুত্রবতী হতে পারবো। তখন ইব্রাম সারীর কথায় সম্মত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই সারী অব্রামকে বললেন, “সদাপ্রভু আমাকে নিঃসন্তান করে রেখেছেন। যাও, আমার ক্রীতদাসীর সঙ্গে গিয়ে শোও; হয়তো তার মাধ্যমে আমি এক পরিবার গড়ে তুলতে পারব।” সারীর কথায় অব্রাম সম্মত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সারী অব্রামকে কহিলেন, দেখ, সদাপ্রভু আমাকে বন্ধ্যা করিয়াছেন; বিনয় করি, তুমি আমার দাসীর কাছে গমন কর; কি জানি, ইহা দ্বারা আমি পুত্রবতী হইতে পারিব। তখন অব্রাম সারীর বাক্যে সম্মত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সারী অব্রামকে কহিলেন, দেখ, সদাপ্রভু আমাকে বন্ধ্যা করিয়াছেন; বিনয় করি, তুমি আমার দাসীর কাছে গমন কর; কি জানি, ইহা দ্বারা আমি পুত্রবতী হইতে পারিব। তখন অব্রাম সারীর বাক্যে সম্মত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একদিন সারী অব্রামকে বললেন, “দেখ, সদাপ্রভু আমাকে বন্ধ্যা করেছেন। সেইজন্য তুমি আমার দাসীর কাছে যাও। হয়তো তার মধ্য দিয়ে আমি সন্তান লাভ করব।” অব্রাম সারীর কথায় রাজী হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একদিন সারী ইব্রামকে বললেন, “দেখ, মাবুদ আমাকে বন্ধ্যা করেছেন। সেইজন্য তুমি আমার বাঁদীর কাছে যাও। হয়তো তার মধ্য দিয়ে আমি সন্তান লাভ করব।” ইব্রাম সারীর কথায় রাজী হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রামকে বললেন, দেখ, প্রভু পরমেশ্বর আমাকে সন্তান ধারণ করতে দেন নি, তাই দয়া করে তুমি আমার এই দাসীকে গ্রহণ কর, হয়তো তার দ্বারাই আমি সন্তান লাভ করতে পারবো। অব্রাম সারীর কথায় সম্মত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সারী অব্রামকে বললেন, “প্রভু আমায় সন্তান ধারণের ক্ষমতা দেন নি| তাই তুমি আমার দাসী হাগারের কাছে যাও| আমাকে একটি সন্তান দাও এবং আমি সেই সন্তানকে নিজের বলে গ্রহণ করবো|” অব্রাম সারীর নির্দেশ অনুসরণ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সারী অব্রামকে বললেন, “দেখ, সদাপ্রভু আমাকে বন্ধ্যা করেছেন; অনুরোধ করি, তুমি আমার দাসীর কাছে যাও; কি জানি, এর দ্বারা আমি সন্তান লাভ করতে পারব।” তখন অব্রাম সারীর বাক্যে রাজি হলেন।