Genesis 16:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে কেনান দেশে ইব্রাম দশ বছর বাস করলে পর ইব্রামের স্ত্রী সারী নিজের বাঁদী মিসরীয় হাজেরাকে নিয়ে নিজের স্বামী ইব্রামের সঙ্গে বিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব অব্রাম কনানে দশ বছর বসবাস করার পর, তাঁর স্ত্রী সারী মিশরীয় ক্রীতদাসী হাগারকে নিয়ে তাকে নিজের স্বামীর স্ত্রী হওয়ার জন্য তাঁর হাতে তুলে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে কনান দেশে অব্রাম দশ বৎসর বাস করিলে পর অব্রামের স্ত্রী সারী আপন দাসী মিস্রীয়া হাগারকে লইয়া আপন স্বামী অব্রামের সহিত বিবাহ দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে কনান দেশে অব্রাম দশ বৎসর বাস করিলে পর অব্রামের স্ত্রী সারী আপন দাসী মিসরীয়া হাগারকে লইয়া আপন স্বামী অব্রামের সহিত বিবাহ দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই কনান দেশে অব্রামের দশ বছর কেটে যাওয়ার পর সারী তাঁর মিসরীয় দাসী হাগারের সংগে অব্রামের বিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই কেনান দেশে ইব্রামের দশ বছর কেটে যাওয়ার পর সারী তাঁর মিসরীয় বাঁদী হাজেরার সংগে ইব্রামের বিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কনান দেশে দশ বছর বাস করার পর অব্রামের স্ত্রী সারী তাঁর মিশরী দাসী হাগারের সঙ্গে তাঁর স্বামী অব্রামের বিবাহ দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাম কনানে দশ বছর বাস করার পরে এই ঘটনা ঘটে| সারী হাগারকে তাঁর স্বামী অব্রামের কাছে পাঠালো| (হাগার ছিল তাঁর মিশরীয় দাসী|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে কনান দেশে অব্রাম দশ বছর বাস করলে পর অব্রামের স্ত্রী সারী নিজের দাসী মিশরীয় হাগারকে নিয়ে নিজের স্বামী অব্রামের সঙ্গে বিবাহ দিলেন।