Genesis 16:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইব্রাম হাজেরার সংগে মিলিত হলে সে গর্ভবতী হল; আর নিজের গর্ভ হয়েছে দেখে নিজের বেগম সাহেবাকে তুচ্ছ জ্ঞান করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রাম হাগারের সঙ্গে সহবাস করলেন, এবং সে গর্ভবতী হল। হাগার যখন জানতে পারল যে সে গর্ভবতী হয়েছে, তখন সে তার মালকিনকে অবজ্ঞা করতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অব্রাম হাগারের কাছে গমন করিলে সে গর্ভবতী হইল; এবং আপনার গর্ভ হইয়াছে দেখিয়া নিজ কর্ত্রীকে তুচ্ছজ্ঞান করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অব্রাম হাগারের কাছে গমন করিলে সে গর্ভবতী হইল; এবং আপনার গর্ভ হইয়াছে দেখিয়া নিজ কর্ত্রীকে তুচ্ছ জ্ঞান করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রাম হাগারের কাছে গেলে পর সে গর্ভবতী হল। যখন হাগার বুঝতে পারল যে, সে গর্ভবতী হয়েছে তখন সে তার মনিবের স্ত্রীকে তুচ্ছ করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রাম হাজেরার কাছে গেলে পর সে গর্ভবতী হল। যখন হাজেরা বুঝতে পারল যে, সে গর্ভবতী হয়েছে তখন সে তার বেগম সাহেবাকে তুচ্ছ করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রামের সঙ্গে হাগারের বিবাহের পর সে গর্ভবতী হল। কিন্তু গর্ভধারণ করার পর সে তার কর্ত্রীকে অবজ্ঞা করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রামের দ্বারা হাগার গর্ভবতী হলো| যখন সে একথা জানতে পারল সে খুব গর্বিতা হয়ে উঠল এবং ভাবল সে তার প্রভু পত্নী সারীর চেয়ে ভাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অব্রাম হাগারের কাছে গেলে সে গর্ভবতী হল এবং নিজের গর্ভ হয়েছে দেখে নিজ কর্ত্রীকে তুচ্ছ জ্ঞান করতে লাগল।