Genesis 16:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সারী ইব্রামকে বললেন, আমার প্রতি কৃত এই অন্যায় তোমাতেই ফলুক; আমি নিজের বাঁদীকে তোমার আলিঙ্গনে তুলে দিয়েছিলাম, সে নিজেকে গর্ভবতী দেখে আমাকে তুচ্ছ জ্ঞান করছে; মাবুদই তোমার ও আমার বিচার করুন!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সারী অব্রামকে বললেন, “আমি যে অন্যায় ভোগ করছি, তার জন্য তুমিই দায়ী। আমি আমার ক্রীতদাসীকে তোমার হাতে তুলে দিয়েছি, আর এখন সে যখন জানতে পেরেছে যে সে গর্ভবতী হয়েছে, সে আমাকেই অবজ্ঞা করছে। সদাপ্রভুই তোমার ও আমার মধ্যে বিচারক হোন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সারী অব্রামকে কহিলেন, আমার প্রতি কৃত এই অন্যায় তোমাতেই ফলুক; আমি আপনার দাসীকে তোমার ক্রোড়ে দিয়াছিলাম, সে আপনাকে গর্ভবতী দেখিয়া আমাকে তুচ্ছজ্ঞান করিতেছে; সদাপ্রভুই তোমার ও আমার বিচার করুন!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সারী অব্রামকে কহিলেন, আমার প্রতি কৃত এই অন্যায় তোমাতেই ফলুক; আমি আপনার দাসীকে তোমার ক্রোড়ে দিয়াছিলাম, সে আপনাকে গর্ভবতী দেখিয়া আমাকে তুচ্ছ জ্ঞান করিতেছে; সদাপ্রভুই তোমার ও আমার বিচার করুন!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে সারী অব্রামকে বললেন, “আমার প্রতি তার এই অন্যায়ের জন্য আসলে তুমিই দায়ী। আমার এই দাসীকে আমি তোমার বিছানায় তুলে দিয়েছিলাম, কিন্তু এখন গর্ভবতী হয়েছে জেনে সে আমাকে তুচ্ছ করতে শুরু করেছে। তাহলে তোমার ও আমার মধ্যে কে দোষী তা এখন সদাপ্রভুই বিচার করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে সারী ইব্রামকে বললেন, “আমার প্রতি তার এই অন্যায়ের জন্য আসলে তুমিই দায়ী। আমার এই বাঁদীকে আমি তোমার বিছানায় তুলে দিয়েছিলাম, কিন্তু এখন গর্ভবতী হয়েছে জেনে সে আমাকে তুচ্ছ করতে শুরু করেছে। তাহলে তোমার ও আমার মধ্যে কে দোষী তা এখন মাবুদই বিচার করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সারী অব্রামকে বললেন, আমার প্রতি যে অন্যায় করা হয়েছে তার জন্য তুমিই দায়ী। আমি আমার দাসীকে তোমার অঙ্কশায়িনী হতে দিয়েছিলাম, কিন্ত গর্ভবতী হয়েছে বলে সে এখন আমাকে অবজ্ঞা করছে। প্রভু পরমেশ্বরই এখন তোমার ও আমার বিচার করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সারী অব্রামকে বলল, “আমার দাসী এখন আমাকেই তিরস্কার করে এবং এর জন্যে তুমি দায়ী| আমিই তাকে তোমার কাছে পাঠিয়েছিলাম| সে গর্ভবতী হল| এখন সে নিজেকে আমার চেয়ে ভাল মনে করে| প্রভু বিচার করুন যে কোনটা ঠিক|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সারী অব্রামকে বললেন, “আমার উপরে করা এই অন্যায় তোমার উপরেই ফলুক; আমিই নিজের দাসীকে তোমার হাতে দিয়েছিলাম, সে নিজেকে গর্ভবতী দেখে আমাকে তুচ্ছজ্ঞান করছে; সদাপ্রভুই তোমার ও আমার বিচার করুন!”