Genesis 16:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইব্রাম সারীকে বললেন, দেখ, তোমার বাঁদী তোমারই হাতে; তোমার যা ভাল মনে হয়, তার প্রতি তা-ই করো। তাতে সারী হাজেরাকে দুঃখ দিলেন, আর সে তাঁর কাছ থেকে পালিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমার ক্রীতদাসী তোমারই হাতে আছে,” অব্রাম বললেন, “তোমার যা ভালো মনে হয়, তুমি তার সাথে তাই করো।” তখন সারী হাগারের সঙ্গে দুর্ব্যবহার করলেন; তাই সে তাঁর কাছ থেকে পালিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অব্রাম সারীকে কহিলেন, দেখ, তোমার দাসী তোমারই হাতে; তোমার যাহা ভাল বোধ হয়, তাহার প্রতি তাহাই কর। তাহাতে সারী হাগারকে দুঃখ দিলেন, আর সে তাঁহার নিকট হইতে পলায়ন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অব্রাম সারীকে কহিলেন, দেখ, তোমার দাসী তোমারই হাতে; তোমার যাহা ভাল বোধ হয়, তাহার প্রতি তাহাই কর। তাহাতে সারী হাগারকে দুঃখ দিলেন, আর সে তাঁহার নিকট হইতে পলায়ন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে অব্রাম সারীকে বললেন, “দেখ, তোমার দাসী তো তোমার হাতেই আছে। তোমার যা ভাল মনে হয় তার প্রতি তুমি তা-ই কর।” তখন সারী হাগারের প্রতি এমন নিষ্ঠুর ব্যবহার করতে লাগলেন যে, হাগার তাঁর কাছ থেকে পালিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে ইব্রাম সারীকে বললেন, “দেখ, তোমার বাঁদী তো তোমার হাতেই আছে। তোমার যা ভাল মনে হয় তার প্রতি তুমি তা-ই কর।” তখন সারী হাজেরার প্রতি এমন নিষ্ঠুর ব্যবহার করতে লাগলেন যে, হাজেরা তাঁর কাছ থেকে পালিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাম সারীকে বললেন, তোমার দাসী তোমারই অধীন, তোমার যা ভাল মনে হয় তার প্রতি তা-ই কর। সারী তখন হাগারকে এমন পীড়ন করতে লাগলেন যে সে তাঁর কাছ থেকে পালিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু অব্রাম সারীকে বলল, “তুমিই হাগারের গৃহকর্ত্রী| তোমার যে রকম ইচ্ছে সে রকমভাবেই তুমি হাগারের ব্যবস্থা করবে|” ফলে সারী তাঁর দাসী হাগারকে দুঃখ দিলেন এবং হাগার সেখান থেকে পালিয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অব্রাম সারীকে বললেন, “দেখ, তোমার দাসী তোমারই হাতে; তোমার যা ভাল মনে হয়, তার প্রতি তাই কর।” তাতে সারী হাগারকে দুঃখ দিলেন, আর সে তাঁর কাছ থেকে পালিয়ে গেল।