Genesis 16:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদের ফেরেশতা মরুপ্রান্তরের মধ্যে একটি পানির উৎসের কাছে, শূরের পথে যে পানির উৎস আছে তার কাছে তাকে পেয়ে বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মরুভূমিতে একটি জলের উৎসের কাছে সদাপ্রভুর দূত হাগারকে খুঁজে পেলেন; এটি সেই জলের উৎস, যা শূরের দিকে যাওয়ার পথের ধারে অবস্থিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভুর দূত প্রান্তরের মধ্যে এক জলের উনুইয়ের নিকটে, শূরের পথে যে উনুই আছে, তাহার নিকটে তাহাকে পাইয়া কহিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভুর দূত প্রান্তরের মধ্যে এক জলের উনুইয়ের নিকটে, শূরের পথে যে উনুই আছে তাহার নিকটে তাহাকে পাইয়া কহিলেন, হে সারীর দাসী হাগার,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পথে মরু-এলাকার মধ্যে একটা জলের ফোয়ারার কাছে সদাপ্রভুর দূত হাগারকে দেখতে পেলেন। ফোয়ারাটা ছিল শূর নামে একটা জায়গায় যাবার পথে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পথে মরুভূমির মধ্যে একটা পানির ঝর্ণার কাছে মাবুদের ফেরেশতা হাজেরাকে দেখতে পেলেন। ঝর্ণাটা ছিল শূর নামে একটা জায়গায় যাবার পথে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের দূত প্রান্তরের মাঝে শূরের পথে জলের যে প্রস্রবণ আছে, তার কাছে হাগারকে দেখতে পেয়ে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মরুভূমির মধ্যে এক জলপূর্ণ কূপের পাশে প্রভুর দূত হাগারকে দেখতে পেল| জলাশয়টি ছিল শূর যাওয়ার পথে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভুর দূত মরুপ্রান্তের মধ্যে এক জলের উনুইয়ের কাছে, শুরের পথে যে উনুই আছে,