Genesis 16:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে সারীর বাঁদী হাজেরা, তুমি কোথা থেকে আসলে এবং কোথায় যাবে? তাতে সে বললো, আমি নিজের বেগম সাহেবা সারীর কাছ থেকে পালাচ্ছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর দূত হাগারকে বললেন, “হে সারীর ক্রীতদাসী হাগার, তুমি কোথা থেকে এসেছ, ও কোথায় যাচ্ছ?” “আমি আমার মালকিন সারীর কাছ থেকে পালিয়ে যাচ্ছি,” সে উত্তর দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সারীর দাসি হাগার, তুমি কোথা হইতে আসিলে? এবং কোথায় যাইবে? তাহাতে সে কহিল, আমি আপন কর্ত্রী সারীর নিকট হইতে পলাইতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কোথা হইতে আসিলে? এবং কোথায় যাইবে? তাহাতে সে কহিল, আমি আপন কর্ত্রী সারীর নিকট হইতে পলাইতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্বর্গদূত বললেন, “সারীর দাসী হাগার, তুমি কোথা থেকে আসছ আর কোথায়ই বা যাচ্ছ?” উত্তরে হাগার বলল, “আমি আমার মনিবের স্ত্রী সারীর কাছ থেকে পালিয়ে যাচ্ছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরেশতা বললেন, “সারীর বাঁদী হাজেরা, তুমি কোথা থেকে আসছ আর কোথায়ই বা যাচ্ছ?” জবাবে হাজেরা বলল, “আমি আমার বেগম সাহেবা সারীর কাছ থেকে পালিয়ে যাচ্ছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওগো সারীর দাসী হাগার, তুমি কোথা থেকে আসছ, আর যাবেই বা কোথায়? সে বলল, আমি আমার কর্ত্রী সারীর কাছ থেকে পালিয়ে এসেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দূত বলল, “হাগার তুমি তো সারীর পরিচারিকা| তুমি এখানে কেন? তুমি কোথায় যাচ্ছো?” হাগার বলল, “আমি সারীর কাছ থেকে পালাচ্ছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার কাছে তাকে পেয়ে বললেন, “হে সারীর দাসী হাগার, তুমি কোথা থেকে আসলে? এবং কোথায় যাবে?” তাতে সে বলল, “আমি নিজের কর্ত্রী”