Genesis 16:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদের ফেরেশতা তাকে বললেন, তুমি তোমার বেগম সাহেবার কাছে ফিরে গিয়ে নম্রভাবে তার বশীভূতা হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভুর দূত তাকে বললেন, “তোমার মালকিনের কাছে ফিরে যাও ও তার বশ্যতাস্বীকার করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভুর দূত তাহাকে কহিলেন, তুমি আপন কর্ত্রীর নিকটে ফিরিয়া গিয়া নম্র ভাবে তাহার হস্তের বশীভূতা হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভুর দূত তাহাকে কহিলেন, তুমি আপন কর্ত্রীর নিকটে ফিরিয়া গিয়া নম্র ভাবে তাহার হস্তের বশীভূতা হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভুর দূত বললেন, “তোমার মনিবের স্ত্রীর কাছে ফিরে গিয়ে আবার তার অধীনতা স্বীকার করে নাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদের ফেরেশতা বললেন, “তোমার বেগম সাহেবার কাছে ফিরে গিয়ে আবার তার অধীনতা স্বীকার করে নাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের দূত তাকে বললেন, তুমি তোমার কর্ত্রীর কাছে ফিরে যাও আর তাঁর বশ্যতা স্বীকার কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর দূত হাগারকে বলল, “সারী তোমার গৃহকর্ত্রী| তার কাছে ফিরে যাও| তার বাধ্য হও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সারীর কাছ থেকে পালাচ্ছি। তখন সদাপ্রভুর দূত তাকে বললেন, “তুমি নিজের কর্ত্রীর কাছে ফিরে যাও এবং নিজেকে সমর্পণ করে তার অধীনে থাক।”