Genesis 17:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইব্রামের নিরানব্বই বছর বয়সে মাবুদ তাঁকে দর্শন দিয়ে বললেন, আমি সর্বশক্তিমান আল্লাহ্‌, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করে সিদ্ধ হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রামের বয়স যখন 99 বছর, তখন সদাপ্রভু তাঁর কাছে আবির্ভূত হয়ে বললেন, “আমি সর্বশক্তিমান ঈশ্বর; বিশ্বস্ত ও অনিন্দনীয় হয়ে আমার সামনে চলাফেরা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অব্রামের নিরানব্বই বৎসর বয়সে সদাপ্রভু তাঁহাকে দর্শন দিলেন ও কহিলেন, আমি সর্ব্বশক্তিমান্‌ ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অব্রামের নিরানব্বই বৎসর বয়সে সদাপ্রভু তাঁহাকে দর্শন দিলেন ও কহিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রামের বয়স যখন নিরানব্বই বছর তখন সদাপ্রভু তাঁকে দেখা দিয়ে বললেন, “আমিই সর্বশক্তিমান ঈশ্বর। তুমি আমার সংগে যোগাযোগ-সম্বন্ধ রাখ এবং আমার ইচ্ছামত চল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রামের বয়স যখন নিরানব্বই বছর তখন মাবুদ তাঁকে দেখা দিয়ে বললেন, “আমিই সর্বশক্তিমান আল্লাহ্‌। তুমি আমার সংগে যোগাযোগ-সম্বন্ধ রাখ এবং আমার ইচ্ছামত চল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রামের নিরানব্বই বছর বয়সে প্রভু পরমেশ্বর তাঁকে দর্শন দিয়ে বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার প্রতি বিশ্বস্ত থেকে জীবন যাপন কর এবং পূর্ণতা লাভ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রামের 99 বছর বয়স হলে প্রভু তাঁর সামনে আবির্ভূত হলেন| প্রভু বললেন, “আমি সর্বশক্তিমান ঈশ্বর| আমার জন্য এই কাজগুলি করো: আমার কথামত চলো এবং সৎ পথে জীবনযাপন করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অব্রামের নিরানব্বই বছর বয়সে সদাপ্রভু তাঁকে দর্শন দিলেন ও বললেন, “আমিই সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সামনে যাতায়াত করে সিদ্ধ হও।