Genesis 17:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের সঙ্গে ও তোমার ভাবী বংশের সঙ্গে কৃত আমার যে নিয়ম তোমরা পালন করবে তা এই— তোমাদের প্রত্যেক পুরুষের খৎনা করতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই হল তোমার ও তোমার পরবর্তী বংশধরদের জন্য আমার সেই নিয়ম, যা তোমাদের পালন করতে হবে: তোমাদের মধ্যে প্রত্যেক পুরুষকে সুন্নত করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের সহিত ও তোমার ভাবী বংশের সহিত কৃত আমার যে নিয়ম তোমরা পালন করিবে, তাহা এই, তোমাদের প্রত্যেক পুরুষের ত্বক্‌ছেদ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের সহিত ও তোমার ভাবী বংশের সহিত কৃত আমার যে নিয়ম তোমরা পালন করিবে, তাহা এই, তোমাদের প্রত্যেক পুরুষের ত্বক্‌ছেদ করিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার এই যে ব্যবস্থা, যার চিহ্ন হিসাবে তোমাদের প্রত্যেকটি পুরুষের সুন্নত করাতে হবে, তা তোমার ও তোমার বংশের লোকদের মেনে চলতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার এই যে ব্যবস্থা, যার চিহ্ন হিসাবে তোমাদের প্রত্যেকটি পুরুষের খৎনা করাতে হবে, তা তোমার ও তোমার বংশের লোকদের মেনে চলতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার সঙ্গে এবং তোমার উত্তরপুরুষদের সঙ্গে আমার সন্ধিচুক্তির শর্ত হল এই: তোমাদের মধ্যে যারা পুরুষ তাদের প্রত্যেকের লিঙ্গাগ্রচর্ম ছেদন করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটাই চুক্তি যা তুমি মেনে চলবে| তোমার ও আমার মধ্যে এটাই হল চুক্তি| তোমার উত্তরপুরুষগণের জন্যেও এটাই চুক্তি| যত পুত্র সন্তান হবে প্রত্যেককে সুন্নত করতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের সঙ্গে ও তোমার ভাবী বংশের সঙ্গে করা আমার যে নিয়ম তোমরা পালন করবে, তা এই, তোমাদের প্রত্যেক পুরুষের ত্বকছেদ হবে।