Genesis 17:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পুরুষানুক্রমে তোমাদের প্রত্যেক পুত্র-সন্তানের আট দিন বয়সে খৎনা করতে হবে এবং যারা তোমার বংশ নয়, এমন বিদেশীদের মধ্যে তোমাদের বাড়িতে জন্ম হয়েছে এমন লোক কিম্বা মূল্য দ্বারা ক্রয় করা লোকেরও খৎনা করতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পুরুষানুক্রমে তোমাদের মধ্যে আট দিন বয়স্ক প্রত্যেকটি পুরুষকে সুন্নত করাতে হবে, যারা তোমার পরিবারে জন্মেছে, তাদের বা কোনও বিদেশির কাছ থেকে যাদের অর্থ দিয়ে কেনা হয়েছে—যারা তোমার নিজের সন্তান নয়, তাদেরও করাতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পুরুষানুক্রমে তোমাদের প্রত্যেক পুত্রসন্তানের আট দিন বয়সে ত্বক্ছেদ হইবে, এবং যাহারা তোমার বংশ নয়, এমন পরজাতীয়দের মধ্যে তোমাদের গৃহে জাত কিম্বা মূল্য দ্বারা ক্রীত লোকেরও ত্বক্ছেদ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পুরুষানুক্রমে তোমাদের প্রত্যেক পুত্র-সন্তানের আট দিন বয়সে ত্বক্ছেদ হইবে, এবং যাহারা তোমার বংশ নয়, এমন পরজাতীয়দের মধ্যে তোমাদের গৃহে জন্ম হইয়াছে এমন লোক কিম্বা মূল্য দ্বারা ক্রীত লোকেরও ত্বক্ছেদ অবশ্য কর্তব্য;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বংশের পর বংশ ধরে তোমাদের প্রত্যেকটি পুুরুষ সন্তানের জন্মের আট দিনের দিন এই সুন্নতের অনুষ্ঠান করতে হবে। তোমার বংশের কেউ না হয়ে তোমার বাড়ীর দাস হলেও তাদের সবাইকে এই সুন্নত করাতে হবে, তা তারা তোমার বাড়ীতে জন্মেছে এমন কোন দাসের সন্তানই হোক বা টাকা দিয়ে বিদেশীর কাছ থেকে কিনে নেওয়া দাসই হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বংশের পর বংশ ধরে তোমাদের প্রত্যেকটি পুরুষ সন্তানের জন্মের আট দিনের দিন এই খৎনা করাতে হবে। তোমার বংশের কেউ না হয়ে তোমার বাড়ীর গোলাম হলেও তাদের সবাইকে এই খৎনা করাতে হবে, তা তারা তোমার বাড়ীতে জন্মেছে এমন কোন গোলামের সন্তানই হোক বা টাকা দিয়ে বিদেশীর কাছ থেকে কিনে নেওয়া গোলামই হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরুষানুক্রমে তোমরা প্রত্যেক পুরুষ সন্তানের বয়স আটদিন হলে তার লিঙ্গাগ্রচর্ম ছেদন করবে। তোমাদের বংশের নয় এমন বিজাতীয় কেউ যদি তোমাদের পরিবারে জন্মগ্রহণ করে বা কাউকে যদি অর্থমূল্যে ক্রয় করা হয় তাহলে তাদেরও লিঙ্গাগ্রচর্ম ছেদন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিশু পুত্রের বয়স আট দিন হলে এই সুন্নত সম্পন্ন করবে| তোমার পরিবারে যত ছেলের এবং তোমার দাসদের মধ্যে যত ছেলের জন্ম হবে, তোমার বংশধর নয় এমন বিদেশীদের কাছ থেকে তোমার অর্থ দিয়ে তুমি যে দাসদের কিনেছিলে তাদের যে ছেলেরা জন্মাবে, সকলের অবশ্যই সুন্নত করতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পুরুষানুক্রমে তোমার প্রত্যেক ছেলে সন্তানের আট দিন বয়সে ত্বকছেদ হবে এবং যারা তোমার বংশ নয়, এমন অইহুদীয়দের মধ্যে তোমাদের বাড়িতে জন্মানো কিম্বা মূল্য দিয়ে কেনা লোকেদেরও ত্বকছেদ হবে।