Genesis 17:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার বাড়িতে জন্ম হয়েছে এমন লোক কিম্বা মূল্য দ্বারা ক্রয় করা হয়েছে এমন লোকদের খৎনা করা তোমার অবশ্য কর্তব্য; আর তোমাদের দেহে বিদ্যমান আমার নিয়ম চিরকালের নিয়ম হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তোমার পরিবারে জন্মেছে বা তোমার অর্থ দিয়ে যাদের কেনা হয়েছে, তাদের সবাইকে সুন্নত করাতেই হবে। তোমার শরীরে স্থাপিত আমার এই নিয়মই চিরস্থায়ী এক নিয়ম হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার গৃহজাত কিম্বা মূল্য দ্বারা ক্রীত লোকের ত্বক্ছেদ অবশ্য কর্ত্তব্য; আর তোমাদের মাংসে বিদ্যমান আমার নিয়ম চিরকালের নিয়ম হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাদের মাংসে বিদ্যমান আমার নিয়ম চিরকালের নিয়ম হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আবার বলছি, যে দাস তোমার বাড়ীতে জন্মেছে কিম্বা যাকে টাকা দিয়ে কেনা হয়েছে, তাদের প্রত্যেককে সুন্নত করাতেই হবে। এটাই হবে তোমাদের দেহে আমার চিরকালের ব্যবস্থার চিহ্ন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আবার বলছি, যে গোলাম তোমার বাড়ীতে জন্মেছে কিংবা যাকে টাকা দিয়ে কেনা হয়েছে, তাদের প্রত্যেককে খৎনা করাতেই হবে। এটাই হবে তোমাদের শরীরে আমার চিরকালের ব্যবস্থার চিহ্ন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের পরিবারে জাত অথবা মূল্যদ্বারা ক্রীত উভয়েরই লিঙ্গাগ্রচর্ম অবশ্যই ছেদন করবে। তোমাদের দেহে আমার সঙ্গে সন্ধি চুক্তির এই চিহ্ন চিরস্থায়ী সম্বন্ধের চিহ্ন হয়ে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং তোমার জাতির প্রত্যেক শিশু পুত্রকে সুন্নত করা হবে| তোমার পরিবারের অথবা ক্রীতদাসের সব পুত্রদের এভাবে সুন্নত করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার গৃহ জন্মানো কিম্বা মূল্য দিয়ে কেনা লোকের ত্বকছেদ অবশ্য কর্তব্য; আর তোমাদের মাংসে অবস্থিত আমার নিয়ম চিরকালের নিয়ম হবে।