Genesis 17:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আগামী বছরের এই ঋতুতে সারা তোমার জন্য যাকে প্রসব করবে, সেই ইস্হাকের সঙ্গে আমি আমার নিয়ম স্থাপন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমার নিয়ম আমি সেই ইস্হাকের সঙ্গেই স্থাপন করব, যাকে আগামী বছর এইসময় সারা তোমার জন্য জন্ম দেবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আগামী বৎসরের এই ঋতুতে সারা তোমার নিমিত্তে যাহাকে প্রসব করিবে, সেই ইস্হাকের সহিত আমি আপন নিয়ম স্থাপন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আগামী বৎসরের এই ঋতুতে সারা তোমার নিমিত্তে যাহাকে প্রসব করিবে, সেই ইস্হাকের সহিত আমি আপন নিয়ম স্থাপন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ইস্হাকের জন্যই আমি আমার ব্যবস্থা চালু রাখব। সামনের বছর এই সময়ে সে সারার কোলে আসবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ইসহাকের জন্যই আমি আমার ব্যবস্থা চালু রাখব। সামনের বছর এই সময়ে সে সারার কোলে আসবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আগামী বছর এই সময়ে সারার যে পুত্র জন্মগ্রহণ করবে, সেই ইস্হাকের সঙ্গেই আমি আবদ্ধ হব এই সন্ধি চুক্তিতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি ইসহাকের সঙ্গে চুক্তিবদ্ধ হব| সারার যে পুত্র হবে সে-ই হবে ইসহাক পরের বছর ঠিক এই সময় সেই পুত্রের জন্ম হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আগামী বছরের এই ঋতুতে সারা তোমার জন্য যাকে প্রসব করবে, সেই ইসহাকের সঙ্গে আমি আমার নিয়ম স্থাপন করব।”