Genesis 17:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইব্রাহিম তাঁর পুত্র ইসমাইলকে ও নিজের বাড়িতে জন্মগ্রহণ করেছে এমন লোক ও মূল্য দ্বারা ক্রয় করা সকল লোককে, ইব্রাহিমের বাড়িতে যত পুরুষ ছিল, তাদের সকলকে নিয়ে আল্লাহ্র হুকুম অনুসারে সেই দিনে তাদের খৎনা করালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিনই অব্রাহাম তাঁর ছেলে ইশ্মায়েলকে ও তাঁর পরিবারে জন্মানো বা তাঁর অর্থ দিয়ে কেনা সবাইকে, তাঁর পরিবারের প্রত্যেকটি পুরুষ সদস্যকে নিয়ে ঈশ্বরের কথানুসারে সুন্নত করালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অব্রাহাম আপন পুত্র ইশ্মায়েলকে ও আপন গৃহজাত ও মূল্য দ্বারা ক্রীত সকল লোককে, অব্রাহামের গৃহে যত পুরুষ ছিল, সেই সকলকে লইয়া ঈশ্বরের আজ্ঞানুসারে সেই দিনে তাহাদের লিঙ্গাগ্রচর্ম্ম ছেদন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অব্রাহাম আপন পুত্র ইশ্মায়েলকে ও আপন গৃহজাত ও মূল্য দ্বারা ক্রীত সকল লোককে, অব্রাহামের গৃহে যত পুরুষ ছিল, সেই সকলকে লইয়া ঈশ্বরের আজ্ঞা অনুসারে সেই দিনে তাহাদের লিঙ্গাগ্রচর্ম ছেদন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের কথামত অব্রাহাম সেই দিনই ইশ্মায়েলের সুন্নত করালেন। সেই সংগে তিনি তাঁর কেনা কিম্বা ঘরে জন্মেছে এমন সব দাসদের, অর্থাৎ তাঁর বাড়ীর প্রত্যেকটি পুরুষের সুন্নত করালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র কথামত ইব্রাহিম সেই দিনই ইসমাইলের খৎনা করালেন। সেই সংগে তিনি তাঁর কেনা কিংবা ঘরে জন্মেছে এমন সব গোলামের, অর্থাৎ তাঁর বাড়ীর প্রত্যেকটি পুরুষের খৎনা করালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নির্দেশ অনুযায়ী সেই দিনই তাঁর পুত্র ইশ্মায়েল এবং তার সঙ্গে পরিবারে জাত এবং অর্থমূল্যে ক্রীত অব্রাহামের পরিবারে যত পুরুষ ছিল তাদের সকলেরই লিঙ্গাগ্রচর্ম ছেদন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর অব্রাহামকে তাঁর পরিবারের সমস্ত পুরুষ ও বালকের সুন্নতের কথা বলেছিলেন| সুতরাং অব্রাহাম ইশ্মায়েল এবং তাঁর গৃহে জন্ম হয়েছে এমন সমস্ত দাসদের একত্রে সমবেত করলেন| যাদের অর্থ দিয়ে ক্রয় করা হয়েছিল, সেই ক্রীতদাসদেরও তিনি সমবেত করলেন| অব্রাহামের বাড়ীর প্রত্যেক পুরুষ ও বালককে একত্র করা হল| এবং প্রত্যেককে সুন্নত করা হল| তাদের সকলকে একই দিনে সুন্নত করা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অব্রাহাম আপন ছেলে। ইশ্মায়েলকে ও নিজের গৃহে জন্মানো ও মূল্য দিয়ে কেনা সমস্ত লোককে, অব্রাহামের গৃহে যত পুরুষ ছিল, সেই সকলকে নিয়ে ঈশ্বরের আজ্ঞানুসারে সেই দিনের তাদের লিঙ্গের মুখের চামড়া কাটলেন।