Genesis 17:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁর বাড়িতে জন্মগ্রহণ করেছে এবং বিদেশীদের কাছ থেকে মূল্য দ্বারা ক্রয় করা হয়েছে বাড়ির এমন সকল পুরুষদেরও সেই সময় খৎনা করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর অব্রাহামের পরিবারের প্রত্যেকটি পুরুষ সদস্যকে তথা তাঁর পরিবারে জন্মানো বা কোনও বিদেশির কাছ থেকে অর্থ দিয়ে কেনা প্রত্যেককে তাঁর সাথে সুন্নত করানো হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহার গৃহজাত এবং পরজাতীয়দের নিকটে মূল্য দ্বারা ক্রীত তাঁহার গৃহের সকল পুরুষেরও ত্বক্ছেদ সেই সময়ে হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহার গৃহজাত এবং পরজাতীয়দের নিকটে মূল্য দ্বারা ক্রীত তাঁহার গৃহের সকল পুরুষেরও সেই সময়ে ত্বক্ছেদ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সংগে বাড়ীর অন্য সব পুরুষদের, অর্থাৎ যারা তাঁর বাড়ীতে জন্মেছিল এবং বিদেশীদের কাছ থেকে যাদের কেনা হয়েছিল তাদের সকলেরই সুন্নত করানো হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সংগে বাড়ীর অন্য সব পুরুষের, অর্থাৎ যারা তাঁর বাড়ীতে জন্মেছিল এবং বিদেশীদের কাছ থেকে যাদের কেনা হয়েছিল তাদের সকলেরই খৎনা করানো হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সঙ্গে তাঁর পরিবারে জাত এবং বিজাতীয় লোকদের কাছ থেকে অর্থমূল্যে ক্রীত সমস্ত পুরুষেরও লিঙ্গাগ্রচর্ম ছেদন করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই একই দিনে অব্রাহামের বাড়ীর সমস্ত পুরুষেরাও সুন্নত হয়| যেসব দাসদের অর্থ দিয়ে ক্রয় করা হয়েছিল এবং যেসব দাসদের তাঁর গৃহেই জন্ম হয়েছিল সকলেরই সুন্নত করা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাঁর গৃহে জন্মানো এবং অইহুদীয়দের কাছে মূল্য দিয়ে কেনা তাঁর গৃহের সব পুরুষেরও ত্বকছেদ সেই দিনের হল।