Genesis 17:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার নাম ইব্রাম (মহাপিতা) আর থাকবে না, কিন্তু তোমার নাম ইব্রাহিম (বহু লোকের পিতা) হবে; কেননা আমি তোমাকে বহুজাতির আদিপিতা করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাকে আর অব্রাম বলে ডাকা হবে না; তোমার নাম হবে অব্রাহাম, কারণ আমি তোমাকে বহু জাতির পিতা করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার নাম অব্রাম [মহাপিতা] আর থাকিবে না, কিন্তু তোমার নাম অব্রাহাম [বহুলোকের পিতা] হইবে; কেননা আমি তোমাকে বহুজাতির আদিপিতা করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার নাম অব্রাম [মহাপিতা] আর থাকিবে না, কিন্তু তোমার নাম অব্রাহাম [বহুলোকের পিতা] হইবে; কেননা আমি তোমাকে বহুজাতির আদিপিতা করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাকে অব্রাম (যার মানে ‘মহান পিতা’) বলে আর ডাকা হবে না, কিন্তু এখন থেকে তোমার নাম হবে অব্রাহাম (যার মানে ‘অনেক লোকের পিতা’); কারণ আমি তোমাকে অনেকগুলো জাতির আদিপিতা করে রেখেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাকে ইব্রাম (যার মানে ‘মহান পিতা’) বলে আর ডাকা হবে না, কিন্তু এখন থেকে তোমার নাম হবে ইব্রাহিম (যার মানে ‘অনেক লোকের পিতা’); কারণ আমি তোমাকে অনেকগুলো জাতির আদিপিতা করে রেখেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার নাম আর অব্রাম (মহান পিতা) থাকবে না, তোমার নাম হবে অব্রাহাম। কারণ আমি তোমাকে বহু জাতির আদি পিতা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমার নাম পরিবর্তন করব| তোমার নাম অব্রামের পরিবর্তে অব্রাহাম হবে| আমি তোমায় এই নাম দিচ্ছি কারণ আমি তোমায় বহু জাতির পিতা করছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার নাম অব্রাম আর থাকবে না, কিন্তু তোমার নাম অব্রাহাম হবে; কারণ আমি তোমাকে বহু জাতির আদিপিতা করলাম।