Genesis 17:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাকে অতিশয় ফলবান করবো এবং তোমা থেকে বহুজাতি সৃষ্টি করবো; আর বাদশাহ্রা তোমা থেকে উৎপন্ন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাকে অত্যন্ত ফলবান করব; আমি তোমার মধ্যে থেকে বহু জাতি উৎপন্ন করব, এবং রাজারা তোমার মধ্যে থেকেই উৎপন্ন হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাকে অতিশয় ফলবান করিব, এবং তোমা হইতে বহু জাতি জন্মাইব; আর রাজারা তোমা হইতে উৎপন্ন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাকে অতিশয় ফলবান করিব, এবং তোমা হইতে বহুজাতি জন্মাইব; আর রাজারা তোমা হইতে উৎপন্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমার বংশ অনেক বাড়িয়ে দেব। তোমার মধ্য থেকে আমি অনেক জাতির সৃষ্টি করব, আর তোমার মধ্য থেকে অনেক রাজার জন্ম হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার বংশ অনেক বাড়িয়ে দেব। তোমার মধ্য থেকে আমি অনেক জাতি সৃষ্টি করব, আর তোমার মধ্য থেকে অনেক বাদশাহ্র জন্ম হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাকে প্রজাবন্ত করব, তোমা থেকে উৎপন্ন করব বহু জাতি। নৃপতিরা জন্মাবে তোমার বংশে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমার বংশ অতিশয় বৃদ্ধি করব| তোমার থেকে নতুন নতুন জাতির এবং রাজার জন্ম হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাকে অত্যাধিক পরিমাণে ফলবান করব এবং তোমার থেকে বহু জাতি সৃষ্টি করব; আর রাজারা তোমার থেকে সৃষ্টি হবে।