Genesis 17:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্ ইব্রাহিমকে আরও বললেন, তুমিও আমার নিয়ম পালন করবে; তুমি ও তোমার ভাবী বংশ পুরুষানুক্রমে তা পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে ঈশ্বর অব্রাহামকে বললেন, “দেখো, তোমাকে অবশ্যই আমার নিয়মটি পালন করতে হবে, তোমাকে ও তোমার বংশধরদের আগামী বংশপরম্পরায় তা পালন করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর অব্রাহামকে আরও কহিলেন, তুমিও আমার নিয়ম পালন করিবে; তুমি ও তোমার ভাবী বংশ পুরুষানুক্রমে তাহা পালন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর অব্রাহামকে আরও কহিলেন, তুমিও আমার নিয়ম পালন করিবে; তুমি ও তোমার ভাবী বংশ পুরুষানুক্রমে তাহা পালন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর অব্রাহামকে আরও বললেন, “এই ব্যবস্থায় তোমার যা করবার রয়েছে তা এই: তুমি ও তোমার সমস্ত সন্তানেরা বংশের পর বংশ ধরে এই ব্যবস্থা মেনে চলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ ইব্রাহিমকে আরও বললেন, “এই ব্যবস্থায় তোমার যা করবার রয়েছে তা এই: তুমি ও তোমার সমস্ত সন্তান বংশের পর বংশ ধরে এই ব্যবস্থা মেনে চলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর অব্রাহামকে আরও বললেন, তুমি আমার সঙ্গে স্থাপিত সন্ধি চুক্তি পালন করবে, তোমার উত্তরপুরুষেরা পুরুষানুক্রমে তা পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং ঈশ্বর অব্রাহামকে বললেন, “এখন তোমার দিক থেকে এই চুক্তি হবে এই রকম| তুমি এবং তোমার উত্তরপুরুষগণ আমার চুক্তি মান্য করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর অব্রাহামকে আরও বললেন, “তুমিও আমার নিয়ম পালন করবে; তুমি ও তোমার ভাবী বংশ পুরুষানুক্রমে তা পালন করবে।