Genesis 18:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ মম্রির এলোন বনের কাছে তাঁকে দর্শন দিলেন। তিনি দুপুর বেলা তাঁবুর দরজায় বসেছিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রাহাম যখন একদিন ভর-দুপুরে মম্রির বিশাল গাছগুলির কাছে তাঁর তাঁবুর প্রবেশদ্বারে বসেছিলেন, তখন সদাপ্রভু তাঁর কাছে আবির্ভূত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু মম্রির এলোন বনের নিকটে তাঁহাকে দর্শন দিলেন। তিনি দিনের উত্তাপ সময়ে তাম্বুদ্বারে বসিয়াছিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু মম্রির এলোন বনের নিকটে তাঁহাকে দর্শন দিলেন। তিনি দিনের উত্তাপ সময়ে তাম্বুদ্বারে বসিয়াছিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রাহাম যখন মম্রির এলোন বনের কাছে বাস করছিলেন তখন সদাপ্রভু একদিন তাঁকে দেখা দিয়েছিলেন। অব্রাহাম সেই দিন দুপুরের রোদে তাঁর তাম্বুর দরজায় বসে ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রাহিম যখন মম্রির এলোন বনের কাছে বাস করছিলেন তখন মাবুদ একদিন তাঁকে দেখা দিয়েছিলেন। ইব্রাহিম সেই দিন দুপুরের রোদে তাঁর তাম্বুর দরজায় বসে ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মাম্রের ওক বনে প্রভু পরমেশ্বর অব্রাহামকে আবার দর্শন দিলেন। দিনের বেলা গরম থাকায় অব্রাহাম তাঁবুর দরজায় বসেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে প্রভু পুনরায় অব্রাহামের সামনে আবির্ভূত হলেন| মম্রির ওক বৃক্ষগুলির কাছে অব্রাহাম বাস করছিলেন| একদিন অব্রাহাম নিজের তাঁবুর প্রবেশ পথে বসেছিলেন| তখন দিনের সবচেয়ে চড়া গরমের সময়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভু মম্রির এলোন বনের কাছে তাঁকে দর্শন দিলেন। তিনি দিনের গরমের দিনের তাঁবুর দুয়ারের মুখে বসেছিলেন; চোখ তুলে দেখলেন।