Genesis 18:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তাঁদের এক ব্যক্তি বললেন, এই ঋতু পুনরায় উপস্থিত হলে আমি অবশ্য তোমার কাছে ফিরে আসবো; আর দেখ, তোমার স্ত্রী সারার একটি পুত্র হবে। এই কথা সারা তাঁবুর দরজায় তাঁর পিছনে থেকে শুনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তাঁদের মধ্যে একজন বললেন, “আগামী বছর মোটামুটি এইসময় আমি অবশ্যই তোমাদের কাছে ফিরে আসব, এবং তোমার স্ত্রী সারা এক পুত্রসন্তান লাভ করবে।” ইত্যবসরে সারা তাঁবুর প্রবেশদ্বারে সেই অতিথির পিছন দিকে দাঁড়িয়ে সেকথা শুনছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তাঁহাদের এক ব্যক্তি কহিলেন, এই ঋতু পুনরায় উপস্থিত হইলে আমি অবশ্য তোমার কাছে ফিরিয়া আসিব; আর দেখ, তোমার স্ত্রী সারার এক পুত্র হইবে। এই কথা সারা তাম্বুদ্বারে তাঁহার পশ্চাৎ থাকিয়া শুনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তাঁহাদের এক ব্যক্তি কহিলেন, এই ঋতু পুনরায় উপস্থিত হইলে আমি অবশ্য তোমার নিকটে ফিরিয়া আসিব; আর দেখ, তোমার স্ত্রী সারার এক পুত্র হইবে। এই কথা সারা তাম্বুদ্বারে তাঁহার পশ্চাৎ থাকিয়া শুনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তাঁদের মধ্যে একজন বললেন, “সামনের বছর এই সময়ে আমি নিশ্চয়ই আপনার কাছে আবার আসব। তখন আপনার স্ত্রী সারার কোলে একটি ছেলে থাকবে।” সারা অব্রাহামের পিছনে তাম্বুর দরজার কাছ থেকে সব কথা শুনছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তাঁদের মধ্যে একজন বললেন, “সামনের বছর এই সময়ে আমি নিশ্চয়ই আপনার কাছে আবার আসব। তখন আপনার স্ত্রী সারার কোলে একটি ছেলে থাকবে।” সারা ইব্রাহিমের পিছনে তাম্বুর দরজার কাছ থেকে সব কথা শুনছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের মধ্যে একজন বললেন, আজ থেকে নয় মাস পরে তোমার কাছে আবার আসব, আর তখন তোমার স্ত্রীর একটি পুত্র সন্তান হবে। তাঁবুর দরজার পিছনে দাঁড়িয়ে সারা এ কথা শুনলেন। সেই সময়ে অব্রাহাম ও সারা দুজনেই বৃদ্ধ হয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু বললেন, “আমি আবার বসন্তকালে আসব| তখন তোমার স্ত্রী সারার একটি পুত্র হবে|” তাঁবুর ভেতর থেকে সারা সমস্ত কথাবার্তা শুনছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তি নি বললেন, “বসন্তকালে আমি অবশ্যই তোমার কাছে ফিরে আসব; আর দেখ, তোমার স্ত্রী সারার এক ছেলে হবে।” এই কথা সারা দরজার পিছনে থেকে শুনলেন।