Genesis 18:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে ইব্রাহিম ও সারা বৃদ্ধ ছিলেন ও দু’জনেরই যথেষ্ট বয়স হয়েছিল এবং সারার স্ত্রীধর্ম নিবৃত্ত হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রাহাম ও সারা দুজনেরই খুব বয়স হয়েছিল এবং সারার সন্তান প্রসবের বয়স পেরিয়ে গিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে অব্রাহাম ও সারা বৃদ্ধ ও গতবয়স্ক ছিলেন; সারার স্ত্রীধর্ম্ম নিবৃত্ত হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে অব্রাহাম ও সারা বৃদ্ধ ও গতবয়স্ক ছিলেন; সারার স্ত্রীধর্ম নিবৃত্ত হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন অব্রাহাম আর সারার অনেক বয়স হয়ে গিয়েছিল এবং সারার ছেলেমেয়ে হবার বয়স আর ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইব্রাহিম আর সারার অনেক বয়স হয়ে গিয়েছিল এবং সারার ছেলেমেয়ে হবার বয়স আর ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের অনেক বয়স হয়েছিল এবং সারার সন্তান ধারণের ক্ষমতা নিবৃত্ত হয়েছিল। তাই সারা মনে মনে হেসে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাহাম ও সারা তখন রীতিমত বৃদ্ধ-বৃদ্ধা| সন্তান জন্ম দেওয়ার বয়স সারা অনেকদিন আগে পার হয়ে এসেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের অব্রাহাম ও সারা অনেক বয়ষ্ক ছিলেন; সারার সন্তান প্রসব করার বয়স পার হয়ে গিয়েছিল।