Genesis 18:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব সারা মনে মনে হেসে বললেন, আমার এই শীর্ণ দশার পরে কি এমন আনন্দ হবে? আমার মালিকও তো বৃদ্ধ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই একথা ভেবে সারা মনে মনে হেসেছিলেন, “আমি জরাগ্রস্ত ও আমার স্বামী বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও কি এখন আমি এই সুখ পাব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সারা মনে মনে হাসিয়া কহিলেন, আমার এই শীর্ণ দশার পরে কি এমন আনন্দ হইবে? আমার প্রভুও ত বৃদ্ধ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সারা মনে মনে হাসিয়া কহিলেন, আমার এই শীর্ণ দশার পরে কি এমন আনন্দ হইবে? আমার প্রভুও ত বৃদ্ধ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই সারা মনে মনে হেসে বললেন, “আমার স্বামী এখন বুড়ো হয়ে গেছেন আর আমিও ক্ষয় হয়ে এসেছি; সহবাসের আনন্দ কি আবার আমার কাছে ফিরে আসবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই সারা মনে মনে হেসে বললেন, “আমার স্বামী এখন বুড়ো হয়ে গেছেন আর আমিও ক্ষয় হয়ে এসেছি; সহবাসের আনন্দ কি আবার আমার কাছে ফিরে আসবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ও আমার স্বামী বৃদ্ধ হওয়ার পরেও কি এই আনন্দ উপভোগ করব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্বভাবতই সারা যা শুনলেন তা বিশ্বাস করলেন না| নিজের মনে মনে সারা হেসে বললেন, “আমি বৃদ্ধা হয়েছি আর আমার স্বামীও বৃদ্ধ| সন্তান প্রসবের পক্ষে আমার অনেক বেশী বয়স হয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব সারা নিজে মনে মনে হেঁসে বললেন, “আমার এই শীর্ণ দশার পরে কি এমন আনন্দ হবে? আমার প্রভুও তো বৃদ্ধ।”