Genesis 18:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ ইব্রাহিমকে বললেন, সারা কেন এই কথা বলে হাসল যে, আমি কি সত্যিই প্রসব করবো, আমি যে বৃদ্ধা?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভু অব্রাহামকে বললেন, “সারা কেন হেসে বলল, ‘সত্যিই কি আমি এক সন্তান লাভ করব, আমি যে এখন বৃদ্ধা হয়ে গিয়েছি?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু অব্রাহামকে কহিলেন, সারা কেন এই বলিয়া হাসিল যে, আমি কি সত্যই প্রসব করিব, আমি যে বুড়ী?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু অব্রাহামকে কহিলেন, সারা কেন এই বলিয়া হাসিল যে, আমি কি সত্যই প্রসব করিব, আমি যে বুড়ী?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু অব্রাহামকে বললেন, “সারা কেন এই কথা বলে হাসল যে, এই বুড়ো বয়সে সত্যিই কি তার সন্তান হবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ ইব্রাহিমকে বললেন, “সারা কেন এই কথা বলে হাসল যে, এই বুড়ো বয়সে সত্যিই কি তার সন্তান হবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি অব্রাহামকে বললেন, সারা কেন হাসল আর মনে মনে বলল, আমি কি সত্যিই সন্তানের মা হব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু অব্রাহামকে বললেন, “সারা হাসছে| সারা ভাবছে যে সন্তানের জন্ম দেওয়ার পক্ষে তার অনেক বেশী বয়স হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু অব্রাহামকে বললেন, “সারা কেন এই বলে হাঁসলো যে, ‘আমি কি সত্যই প্রসব করব, আমি যে বুড়ী?’ কোন কাজ কি সদাপ্রভুর অসাধ্য?