Genesis 18:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন কাজ কি মাবুদের পক্ষে অসাধ্য? নিরূপিত সময়ে এই ঋতু আবার উপস্থিত হলে আমি তোমার কাছে ফিরে আসবো, আর সারার পুত্র হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর কাছে কোনো কিছু কি খুব কঠিন? আগামী বছর নিরূপিত সময়ে আমি তোমার কাছে ফিরে আসব, এবং সারার কাছে তখন এক পুত্রসন্তান থাকবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন কর্ম্ম কি সদাপ্রভুর অসাধ্য? নিরূপিত সময়ে এই ঋতু আবার উপস্থিত হইলে আমি তোমার কাছে ফিরিয়া আসিব, আর সারার পুত্র হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন কর্ম কি সদাপ্রভুর অসাধ্য? নিরূপিত সময়ে এই ঋতু আবার উপস্থিত হইলে আমি তোমার কাছে ফিরিয়া আসিব, আর সারার পুত্র হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর কাছে অসম্ভব বলে কি কিছু আছে? সামনের বছর ঠিক এই সময়ে আমি আবার তোমার কাছে ফিরে আসব আর তখন সারার কোলে একটি ছেলে থাকবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের কাছে অসম্ভব বলে কি কিছু আছে? সামনের বছর ঠিক এই সময়ে আমি আবার তোমার কাছে ফিরে আসব আর তখন সারার কোলে একটি ছেলে থাকবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তো বৃদ্ধা। প্রভু পরমেশ্বরের অসাধ্য কোন কাজ আছে কি? আগামী এই ঋতুতে নির্দিষ্ট সময়ে আমি আবার তোমার কাছে আসব,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভুর পক্ষে কি কোনও কাজ খুব কঠিন? না! আমি যেমন বলেছি, আবার বসন্তকালে, তেমনই আসব এবং তোমার স্ত্রী সারার তখন সন্তান হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সঠিক দিনের এই ঋতু আবার উপস্থিত হলে আমি তোমার কাছে ফিরে আসব, আর সারার ছেলে হবে।”