Genesis 18:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সারা অস্বীকার করে বললেন, আমি তো হাসি নি; কেননা তিনি ভয় পেয়েছিলেন। কিন্তু তিনি বললেন, অবশ্য হেসেছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সারা ভয় পেয়েছিলেন, তাই তিনি মিথ্যামিথ্যি বললেন, “আমি হাসিনি।” কিন্তু তিনি বললেন, “হ্যাঁ, তুমি অবশ্যই হেসেছিলে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সারা অস্বীকার করিয়া কহিলেন, আমি হাসি নাই; কেননা তিনি ভয় পাইয়াছিলেন। কিন্তু তিনি কহিলেন, অবশ্য হাসিয়াছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সারা অস্বীকার করিয়া কহিলেন, আমি হাসি নাই; কেননা তিনি ভয় পাইয়াছিলেন। কিন্তু তিনি কহিলেন, অবশ্য হাসিয়াছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সারা তখন ভয় পেয়ে হাসবার কথা অস্বীকার করে বললেন, “না, আমি তো হাসি নি।” কিন্তু সদাপ্রভু বললেন, “তা সত্যি নয়; তুমি হেসেছ বৈকি!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সারা তখন ভয় পেয়ে হাসবার কথা অস্বীকার করে বললেন, “না, আমি তো হাসি নি।” কিন্তু মাবুদ বললেন, “তা সত্যি নয়; তুমি হেসেছ বৈকি!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর তখন সারার একটি পুত্রসন্তান হবে। সারা ভয় পেয়ে মিথ্যা কথা বললেন, আমি তো হাসি নি। প্রভু বললেন, হ্যাঁ তুমি হেসেছিলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সারা বলল, “আমি হাসি নি!” (একথা বললেন কারণ তিনি ভয় পেয়েছিলেন|) কিন্তু প্রভু বললেন, “না! আমি জানি, তা সত্যি নয়! তুমি হেসেছিলে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সারা অস্বীকার করে বললেন, “আমি হাঁসিনি; কারণ তিনি ভয় পেয়েছিলেন।” তিনি বললেন, “না, অবশ্যই হেঁসেছিলে।”