Genesis 18:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই ব্যক্তিরা সেখান থেকে উঠে সাদুমের দিকে দৃষ্টিপাত করলেন, আর ইব্রাহিম তাঁদেরকে বিদায় দিতে তাঁদের সঙ্গে সঙ্গে চললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই লোকেরা চলে যাওয়ার জন্য উঠে দাঁড়িয়ে নিচে সদোমের দিকে তাকালেন, এবং অব্রাহাম তাঁদের বিদায় জানানোর জন্য তাঁদের সঙ্গে কিছুটা পথ হাঁটলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই ব্যক্তিরা তথা হইতে উঠিয়া সদোমের দিকে দৃষ্টি করিলেন, আর অব্রাহাম তাঁহাদিগকে বিদায় দিতে তাঁহাদের সঙ্গে সঙ্গে চলিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই ব্যক্তিরা তথা হইতে উঠিয়া সদোমের দিকে দৃষ্টিপাত করিলেন, আর অব্রাহাম তাঁহাদিগকে বিদায় দিতে তাঁহাদের সঙ্গে সঙ্গে চলিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে সেই তিনজন সেখান থেকে উঠলেন এবং নীচে সদোমের দিকে চেয়ে দেখলেন। অব্রাহাম তাঁদের এগিয়ে দেবার জন্য তাঁদের সংগে কিছু দূর গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে সেই তিনজন সেখান থেকে উঠলেন এবং নীচে সাদুমের দিকে চেয়ে দেখলেন। ইব্রাহিম তাঁদের এগিয়ে দেবার জন্য তাঁদের সংগে কিছু দূর গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপরে সেই দুই ব্যক্তি সেখান থেকে রওনা হলেন। অব্রাহাম তাঁদের সঙ্গে গেলেন, কিছু দূর যাওয়ার পর সদোম নগর তাঁদের দৃষ্টিপথে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সেই তিনজন আগন্তুক যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন| সদোমের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং সদোম অভিমুখে চলতে শুরু করলেন| তাঁদের এগিয়ে দেওয়ার জন্য অব্রাহামও তাঁদের সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই ব্যক্তিরা সেখান থেকে উঠে সদোমের দিকে দেখলেন, আর অব্রাহাম তাঁদেরকে বিদায় দিতে তাঁদের সঙ্গে সঙ্গে চললেন।