Genesis 18:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর চোখ তুলে দৃষ্টিপাত করলেন, আর দেখ, তিন জন পুরুষ তাঁর সম্মুখে দাঁড়িয়ে আছেন। দেখামাত্র তিনি তাঁবুর দরজা থেকে তাঁদের কাছ দৌড়ে গিয়ে ভূমিতে উবুড় হয়ে সালাম জানিয়ে বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রাহাম চোখ তুলে চেয়ে দেখলেন তিনজন লোক তাঁর কাছাকাছি দাঁড়িয়ে আছেন। তাঁদের দেখতে পেয়ে তিনি তাঁদের সাথে দেখা করার জন্য তাড়াতাড়ি তাঁবুর প্রবেশদ্বার ছেড়ে এগিয়ে গেলেন ও মাটিতে উবুড় হয়ে প্রণাম করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর চক্ষু তুলিয়া দৃষ্টি করিলেন, আর দেখ, তিনটী পুরুষ সম্মুখে দণ্ডায়মান। দেখিবামাত্র তিনি তাম্বুদ্বার হইতে তাঁহাদের নিকট দৌড়িয়া গিয়া ভূমিতে প্রণিপাত করিয়া কহিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলেন, আর দেখ, তিন জন পুরুষ সম্মুখে দণ্ডায়মান। দেখিবামাত্র তিনি তাম্বুদ্বার হইতে তাঁহাদের নিকট দৌড়াইয়া গিয়া ভূমিতে প্রণিপাত করিয়া কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন সময় তিনি চোখ তুলে দেখলেন, তাঁর সামনে কিছুটা দূরে তিনজন লোক দাঁড়িয়ে আছেন। তাঁদের দেখামাত্র তিনি তাম্বুর দরজার কাছ থেকে দৌড়ে গিয়ে মাটিতে উবুড় হয়ে তাঁদের প্রণাম করে বললেন, “দেখুন, যদি অসুবিধা না হয় তবে দয়া করে আপনার এই দাসকে পাশ কাটিয়ে চলে যাবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন সময় তিনি চোখ তুলে দেখলেন, তাঁর সামনে কিছুটা দূরে তিনজন লোক দাঁড়িয়ে আছেন। তাঁদের দেখামাত্র তিনি তাম্বুর দরজার কাছ থেকে দৌড়ে গিয়ে মাটিতে উবুড় হয়ে তাঁদের সালাম জানিয়ে বললেন, “দেখুন, যদি অসুবিধা না হয় তবে দয়া করে আপনার এই গোলামকে পাশ কাটিয়ে চলে যাবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক সময় তিনি চোখ তুলে তাকিয়ে দেখলেন, তিনজন পুরুষ সামনে দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের দেখামাত্র অব্রাহাম তাঁদের অভ্যর্থনা করার জন্য তাঁবুর দরজা ছেড়ে ছুটে গেলেন এবং মাটিতে প্রণিপাত করে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাহাম চোখ তুলে দেখলেন যে তাঁর সামনে তিনজন আগন্তুক দাঁড়িয়ে| তাঁদের দেখে অব্রাহাম তাঁদের কাছে গিয়ে অভিবাদন জানালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, তিনটে পুরুষ সামনে দাঁড়িয়ে ছিল। দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তাঁবুর দুয়ারের মুখে থেকে তাঁদের কাছে দৌড়ে গিয়ে মাটিতে প্রণাম করলেন।