Genesis 18:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি নিচে গিয়ে দেখব, আমার কাছে আগত কান্নাকাটি অনুসারে তারা সর্বতোভাবে করেছে কি না; যদি না করে থাকে তাও জানতে পারবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে আমি নিচে নেমে যাব এবং দেখব তারা যা করেছে, তা সত্যিই আমার কানে পৌঁছানো কোলাহলের মতো মন্দ কি না। যদি তা না হয়, আমি তা জানতে পারব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি নীচে গিয়া দেখিব, আমার নিকটে আগত ক্রন্দনানুসারে তাহারা সর্ব্বতোভাবে করিয়াছে কি না; যদি না করিয়া থাকে, তাহা জানিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি নিচে গিয়া দেখিব, আমার নিকটে আগত ক্রন্দনানুসারে তাহারা সর্বতোভাবে করিয়াছে কি না; যদি না করিয়া থাকে তাহা জানিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি এখন নীচে গিয়ে দেখতে চাই যে, তারা যা করেছে বলে আমি শুনছি তা সত্যিই অতটা মন্দ কি না। আর যদি তা না হয় তাও আমি জানতে পারব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি এখন নীচে গিয়ে দেখতে চাই যে, তারা যা করেছে বলে আমি শুনছি তা সত্যিই অতটা খারাপ কি না। আর যদি তা না হয় তাও আমি জানতে পারব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সেখানে গিয়ে দেখতে চাই, আমার কাছে যে বিক্ষোভ পৌঁছেছে সেই অনুযায়ী সত্যিই তারা পাপাচরণ করেছে কিনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যত খারাপ বলে শুনেছি তা সত্যিই তত খারাপ কিনা তা আমি নিজে গিয়ে দেখব| তাহলে আমি নিশ্চিতভাবে সব জানব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি নীচে গিয়ে দেখব, আমার কাছে আসা কান্না অনুসারে তারা সম্পূর্ণরূপে করেছে কি না; যদি না করে থাকে, তা জানব।”