Genesis 18:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই ব্যক্তিরা সেখান থেকে ফিরে সাদুমের দিকে গমন করলেন; কিন্তু ইব্রাহিম তখনও মাবুদের সম্মুখে দাঁড়িয়ে রইলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই লোকেরা পিছনে ফিরে সদোমের দিকে চলে গেলেন, কিন্তু অব্রাহাম সদাপ্রভুর সামনে দাঁড়িয়ে থাকলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই ব্যক্তিরা তথা হইতে ফিরিয়া সদোমের দিকে গমন করিলেন; কিন্তু অব্রাহাম তখনও সদাপ্রভুর সাক্ষাতে দণ্ডায়মান থাকিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই ব্যক্তিরা তথা হইতে ফিরিয়া সদোমের দিকে গমন করিলেন; কিন্তু অব্রাহাম তখনও সদাপ্রভুর সাক্ষাতে দণ্ডায়মান থাকিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন অন্য দু’জন ঘুরে সদোমের দিকে চলতে লাগলেন আর অব্রাহাম সদাপ্রভুর সামনে দাঁড়িয়ে রইলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন অন্য দু’জন ঘুরে সাদুমের দিকে চলতে লাগলেন আর ইব্রাহিম মাবুদের সামনে দাঁড়িয়ে রইলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সেই দুই ব্যক্তি সেখান থেকে সদোমের দিকে রওনা হলেন। কিন্তু অব্রাহাম তখনও প্রভু পরমেশ্বরের সামনে দাঁড়িয়ে রইলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তাঁরা তিনজন সদোম অভিমুখে হাঁটতে শুরু করলেন| কিন্তু অব্রাহাম প্রভুর সামনে দাঁড়িয়ে রইলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই ব্যক্তিরা সেখান থেকে ফিরে সদোমের দিকে গেলেন; কিন্তু অব্রাহাম তখনও সদাপ্রভুর সামনে দাঁড়িয়ে থাকলেন।