Genesis 18:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্টের সঙ্গে ধার্মিকের বিনাশ করা, এই রকম কাজ আপনার কাছ থেকে দূরে থাকুক; ধার্মিককে দুষ্টের সমান করা আপনার কাছ থেকে দূরে থাকুক। সমস্ত দুনিয়ার বিচারকর্তা কি ন্যায়বিচার করবেন না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমন কাজ করা থেকে তুমি বিরত থাকো—দুষ্টদের সাথে ধার্মিকদের হত্যা করা, ধার্মিকদের ও দুষ্টদের প্রতি একইরকম আচরণ করা—এমন কাজ করা থেকে তুমি বিরত থাকো! সমগ্র পৃথিবীর বিচারক কি ন্যায়বিচার করবেন না?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্টের সহিত ধার্ম্মিকের বিনাশ করা, এই প্রকার কর্ম্ম আপনা হইতে দূরে থাকুক; ধার্ম্মিককে দুষ্টের সমান করা আপনা হইতে দূরে থাকুক। সমস্ত পৃথিবীর বিচারকর্ত্তা কি ন্যায়বিচার করিবেন না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্টের সহিত ধার্মিকের বিনাশ করা, এই প্রকার কর্ম আপনা হইতে দূরে থাকুক; ধার্মিককে দুষ্টের সমান করা আপনা হইতে দূরে থাকুক। সমস্ত পৃথিবীর বিচারকর্তা কি ন্যায়বিচার করিবেন না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটা আপনার পক্ষে অসম্ভব। সৎ আর খারাপের প্রতি একই রকম ব্যবহার করে তাদের একসংগে মেরে ফেলা যে আপনার পক্ষে একেবারেই অসম্ভব। সমস্ত দুনিয়ার যিনি বিচারকর্তা তিনি কি ন্যায়বিচার না করে পারেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটা আপনার পক্ষে অসম্ভব। সৎ আর খারাপের প্রতি একই রকম ব্যবহার করে তাদের একসংগে মেরে ফেলা যে আপনার পক্ষে একেবারেই অসম্ভব। সমস্ত দুনিয়ার যিনি বিচারকর্তা তিনি কি ন্যায়বিচার না করে পারেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দোহাই আপনার। দুর্জনদের সঙ্গে ধামির্কদেরও বিনাশ করবেন না। ধার্মিক ও দুর্জনকে এক পর্যায়ে ফেলবেন না। সারা পৃথিবীর বিচারপতি কি ন্যায় বিচার করবেন না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে আপনি নিশ্চয়ই ঐ নগরটা বা ঐ খারাপ লোকদের ধ্বংস করতে গিয়ে ঐ 50 জন ভাল লোকদেরও ধ্বংস করবেন না? যদি তা করেন তাহলে ভাল এবং মন্দ লোকেদের একই পরিণতি হবে| তার অর্থ, ভাল এবং মন্দ জাতীয় উভয় লোকদেরই মৃত্যুদণ্ড দেওয়া হবে| আপনি সমস্ত পৃথিবীর বিচারক| আমি জানি আপনি ঠিক বিচারই করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুষ্টের সঙ্গে ধার্ম্মিককে ধ্বংস করা, এই রকম কাজ আপনার থেকে দূরে থাকুক; ধার্ম্মিককে দুষ্টের সমান করা আপনার কাছ থেকে দূর থাকুক। সমস্ত পৃথিবীর বিচারকর্ত্তা কি ন্যায়বিচার করবেন না?”