Genesis 18:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইব্রাহিম জবাবে বললেন, দেখুন, ধূলি ও ভস্মমাত্র যে আমি, আমি মালিকের সঙ্গে কথা বলতে সাহসী হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন অব্রাহাম আরেকবার বলে উঠলেন: “যদিও আমি ধুলো ও ভস্ম ছাড়া আর কিছুই নই, তাও যখন আমি প্রভুর সাথে কথা বলার সাহস পেয়েই গিয়েছি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অব্রাহাম উত্তর করিয়া কহিলেন, দেখুন ধূলি ও ভস্মমাত্র যে আমি, আমি প্রভুর সঙ্গে কথা কহিতে সাহসী হইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অব্রাহাম উত্তর করিয়া কহিলেন, দেখুন, ধূলি ও ভস্মমাত্র যে আমি, আমি প্রভুর সঙ্গে কথা কহিতে সাহসী হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রাহাম বললেন, “দেখুন, আমি ধুলা ও ছাই ছাড়া আর কিছুই নই, তবুও আমি সাহস করে আমার প্রভুর সংগে কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রাহিম বললেন, “দেখুন, আমি ধুলা ও ছাই ছাড়া আর কিছুই নই, তবুও আমি সাহস করে আমার মালিকের সংগে কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহাম বললেন, দেখুন আমি তো ধূলিকণা ও ভস্ম মাত্র, কিন্তু তবুও প্রভু পরমেশ্বরের সঙ্গে কথা বলার সাহস করছি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন অব্রাহাম বললেন, “আপনার তুলনায় আমি নেহাতই ধুলো আর ছাই| কিন্তু একটা প্রশ্ন করে আবার আপনাকে বিরক্ত করছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অব্রাহাম উত্তর করে বললেন, “দেখুন, ধূলো ও ছাইমাত্র যে আমি, আমি প্রভুর সঙ্গে কথা বলতে সাহসী হয়েছি!