Genesis 18:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কি জানি, পঞ্চাশ জন ধার্মিকের পাঁচ জন কম হবে; সেই পাঁচ জন কম হওয়ার দরুন আপনি কি সমস্ত নগর বিনষ্ট করবেন? তিনি বললেন, সেই স্থানে পঁয়তাল্লিশ জন পেলে আমি তা বিনষ্ট করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন বলি কি, ধার্মিকদের সংখ্যা যদি পঞ্চাশ জনের থেকে পাঁচজন কম হয়, তাতে কী? পাঁচজন লোক কম থাকার জন্য কি তুমি সমগ্র নগরটিকে ধ্বংস করে দেবে?” “আমি যদি সেখানে পঁয়তাল্লিশ জন পাই,” তিনি বললেন, “আমি তা ধ্বংস করব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কি জানি, পঞ্চাশ জন ধার্ম্মিকের পাঁচ জন ন্যূন হইবে; সেই পাঁচ জনের অভাব প্রযুক্ত আপনি কি সমস্ত নগর বিনষ্ট করিবেন? তিনি কহিলেন, সেই স্থানে পঁয়তাল্লিশ জন পাইলে আমি তাহা বিনষ্ট করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কি জানি, পঞ্চাশ জন ধার্মিকের পাঁচ জন কম হইবে; সেই পাঁচ জন অভাব প্রযুক্ত আপনি কি সমস্ত নগর বিনষ্ট করিবেন? তিনি কহিলেন, সেই স্থানে পঁয়তাল্লিশ জন পাইলে আমি তাহা বিনষ্ট করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধরুন, যদি পঞ্চাশজন সৎ লোক না হয়ে পাঁচজন কম হয় তাহলে কি সেই পাঁচজন কম হওয়ার জন্য আপনি গোটা শহরটা ধ্বংস করে ফেলবেন?” তিনি বললেন, “আমি যদি সেখানে পঁয়তাল্লিশজনকেও পাই তবে আমি তা ধ্বংস করব না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধরুন, যদি পঞ্চাশজন সৎ লোক না হয়ে পাঁচজন কম হয় তাহলে কি সেই পাঁচজন কম হওয়ার জন্য আপনি গোটা শহরটা ধ্বংস করে ফেলবেন?” তিনি বললেন, “আমি যদি সেখানে পঁয়তাল্লিশজনকেও পাই তবে আমি তা ধ্বংস করব না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধরুন যদি সেই পঞ্চাশজন ধার্মিক ব্যক্তির পাঁচজন কম হয় তাহলে পাঁচজন কম হওয়ার জন্য আপনি কি নগরটি ধ্বংস করবেম? প্রভু বললেন, সেখানে যদি পঁয়তাল্লিশ জন ধার্মিক ব্যক্তি পাওয়া যায় তাহলে আমি সেই স্থান ধ্বংস করব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি ভাল লোকদের থেকে 5 জনকে খুঁজে না পাওয়া যায় তখন কি করবেন? নগরে যদি মাত্র 45 জন ভাল লোক থাকে? মাত্র 5 জনকে পাওয়া গেল না বলে কি আপনি গোটা নগর ধ্বংস করে ফেলবেন?” তখন প্রভু বললেন, “যদি আমি 45 জন ভাল লোককেও পাই তাহলে ঐ নগর ধ্বংস করব না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কি জানি, পঞ্চাশ জন ধার্ম্মিকের পাঁচ জন কম হবে; সেই পাঁচ জনের অভাবের জন্য আপনি কি সমস্ত নগর ধ্বংস করবেন?” তিনি বললেন, “সেই জায়গায় পঁয়তাল্লিশ জন পেলে আমি তা বিনষ্ট করব না।”