Genesis 18:3 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মালিক, আরজ করি, যদি আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হয়ে থাকি তবে আপনার এই গোলামের কাছ থেকে অগ্রসর হবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বললেন, “হে আমার প্রভু, আপনার দৃষ্টিতে আমি যদি অনুগ্রহ পেয়ে থাকি, তবে আপনার এই দাসকে পার করে যাবেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে প্রভো, বিনয় করি, যদি আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হইয়া থাকি, তবে আপনার এই দাসের নিকট হইতে অগ্রসর হইবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে প্রভু, বিনয় করি, যদি আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হইয়া থাকি তবে আপনার এই দাসের নিকট হইতে অগ্রসর হইবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আপনাদের প্রসন্ন দৃষ্টি যদি আমার উপরে থাকে তাহলে দয়া করে আপনাদের এ দাসকে ছেড়ে চলে যাবেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাহাম বললেন, “মহাশয়গণ, আমি আপনাদের সেবক, আমার এখানে আপনারা কিছুক্ষণ অবস্থান করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “হে প্রভু, অনুরোধ করি, যদি আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হয়ে থাকি, তবে আপনার এই দাসের কাছ থেকে যাবেন না।