Genesis 18:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার তিনি বললেন, মালিক বিরক্ত হবেন না, আমি আরও বলি; যদি সেখানে ত্রিশ জন পাওয়া যায়? তিনি বললেন, সেখানে ত্রিশ জন পেলে তা করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন অব্রাহাম বললেন, “প্রভু, রাগ করবেন না, কিন্তু আমায় বলতে দিন। সেখানে যদি শুধু ত্রিশজন পাওয়া যায়, তবে কী হবে?” তিনি উত্তর দিলেন, “সেখানে আমি যদি ত্রিশজন পাই, তাও আমি এরকম করব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার তিনি কহিলেন, প্রভু বিরক্ত হইবেন না, আমি আরও কহি; যদি সেখানে ত্রিশ জন পাওয়া যায়? তিনি কহিলেন, সেখানে ত্রিশ জন পাইলে তাহা করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার তিনি কহিলেন, প্রভু বিরক্ত হইবেন না, আমি আরও বলি; যদি সেখানে ত্রিশ জন পাওয়া যায়? তিনি কহিলেন, সেখানে ত্রিশ জন পাইলে তাহা করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রাহাম বললেন, “আমার প্রভু যেন আমার কথায় অসন্তুষ্ট না হন। আচ্ছা, যদি সেখানে ত্রিশজনকে পাওয়া যায়?” তিনি বললেন, “যদি আমি ত্রিশজনকেও সেখানে পাই তবে আমি তা ধ্বংস করব না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রাহিম বললেন, “আমার মালিক যেন আমার কথায় অসন্তুষ্ট না হন। আচ্ছা, যদি সেখানে ত্রিশজনকে পাওয়া যায়?” তিনি বললেন, “যদি আমি ত্রিশজনকেও সেখানে পাই তবে আমি তা ধ্বংস করব না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহাম আবার বললেন, হে প্রভু পরমেশ্বর, আমার কথায় ক্রুদ্ধ হবেন না, ধরুন যদি সেখানে ত্রিশ জন পাওয়া যায়? প্রভু বললেন, যদি সেখানে ত্রিশ জন খুঁজে পাই তাহলেও আমি এ কাজ করব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাহাম বললেন, “প্রভু দয়া করে আমার ওপর রাগ করবেন না| একটা প্রশ্ন করি! যদি নগরে মাত্র 30 জন ভাল লোককে পান তাহলেও কি আপনি ঐ নগর ধ্বংস করবেন?” তখন প্রভু বললেন, “আমি যদি 30 জন ভাল লোক পাই তাহলে নগরটা ধ্বংস করব না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার তিনি বললেন, “প্রভু বিরক্ত হবেন না, আমি আরও বলি; যদি সেখানে ত্রিশ জন পাওয়া যায়?” তিনি বললেন, “সেখানে ত্রিশ জন পেলে তা করব না।”