Genesis 18:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ ইব্রাহিমের সঙ্গে কথাবার্তা শেষ করে প্রস্থান করলেন; আর ইব্রাহিম স্বস্থানে ফিরে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রাহামের সাথে কথোপকথন শেষ করে সদাপ্রভু চলে গেলেন, এবং অব্রাহাম ঘরে ফিরে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু অব্রাহামের সহিত কথোপকথন সমাপন করিয়া প্রস্থান করিলেন; এবং অব্রাহাম স্বস্থানে ফিরিয়া আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু অব্রাহামের সহিত কথোপকথন সমাপন করিয়া প্রস্থান করিলেন; এবং অব্রাহাম স্বস্থানে ফিরিয়া আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রাহামের সংগে কথা বলা শেষ করে সদাপ্রভু সেখান থেকে চলে গেলেন আর অব্রাহামও তাঁর বাড়ীতে ফিরে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রাহিমের সংগে কথা বলা শেষ করে মাবুদ সেখান থেকে চলে গেলেন আর ইব্রাহিমও তাঁর বাড়ীতে ফিরে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তখন অব্রাহামের সঙ্গে কথা শেষ করে চলে গেলেন। আর অব্রাহামও নিজের শিবিরে ফিরে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর অব্রাহামকে যা বলার ছিল, সব বলা হয়ে গেল| এবার প্রভু তাঁর পথে চলে গেলেন এবং অব্রাহাম নিজের বাসস্থানে ফিরে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু অব্রাহামের সঙ্গে কথাবার্তা শেষ করে চলে গেলেন এবং অব্রাহাম নিজের জায়গায় ফিরে এলেন।