Genesis 18:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরজ করি, কিঞ্চিৎ পানি আনিয়ে দিই, আপনারা পা ধুইয়ে এই গাছের নিচে বিশ্রাম করুন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একটু জল এনে দিই, যেন আপনারা পা-টা ধুয়ে নিয়ে এই গাছের তলায় বিশ্রাম করে নিতে পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিনয় করি, কিঞ্চিৎ জল আনাইয়া দিই, আপনারা পা ধুইয়া এই বৃক্ষতলে বিশ্রাম করুন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিনয় করি, কিঞ্চিৎ জল আনাইয়া দিই, আপনারা পা ধুইয়া এই বৃক্ষতলে বিশ্রাম করুন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি একটু জল আনিয়ে দিচ্ছি, আপনারা পা ধুয়ে নিন। তারপর আপনারা এই গাছের তলায় একটুক্ষণ বিশ্রাম করুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি একটু পানি আনিয়ে দিচ্ছি, আপনারা পা ধুয়ে নিন। তারপর আপনারা এই গাছের তলায় একটুক্ষণ বিশ্রাম করুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি জল আনিয়ে দিচ্ছি, আপনারা পা ধুয়ে এই গাছতলায় বিশ্রাম করুন। আর আপনারা যখন আপনাদের এ দাসের কাছে এসেছেন, তখন আমি কিছু খাবার আনি, ভোজন করে আপনারা পরিতৃপ্তি লাভ করুন, তারপর যাত্রা করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনাদের পা ধোয়ার জন্য আমি জল এনে দিচ্ছি| আপনারা গাছের ছায়ায় বিশ্রাম করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনুরোধ করি, অল্প জল এনে দিই, আপনারা পা ধুয়ে এই গাছের তলায় বিশ্রাম করুন।