Genesis 18:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং কিছু খাদ্য এনে দিই, তা দ্বারা পরিতৃপ্তি লাভ করুন, পরে পথে অগ্রসর হবেন; কেননা এরই জন্য আপনার গোলামের কাছে এসেছেন। তখন তাঁরা বললেন, যা বললে, তা-ই করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনারা যখন আপনাদের এই দাসের কাছে এসেই পড়েছেন—আপনাদের জন্য আমি কিছু খাবার এনে দিই, যেন আপনারা তরতাজা হয়ে আপনাদের যাত্রাপথে এগিয়ে যেতে পারেন।” “তা বেশ,” তাঁরা উত্তর দিলেন, “যা বললে তাই করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং কিছু খাদ্য আনিয়া দিই, তাহা দ্বারা প্রাণ আপ্যায়িত করুন, পরে পথে অগ্রসর হইবেন; কেননা ইহারই নিমিত্তে আপন দাসের নিকটে আগত হইলেন। তখন তাঁহারা কহিলেন, যাহা বলিলে, তাহাই কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং কিছু খাদ্য আনিয়া দিই, তাহা দ্বারা প্রাণ আপ্যায়িত করুন, পরে পথে অগ্রসর হইবেন; কেননা ইহারই নিমিত্তে আপন দাসের নিকটে আগত হইলেন। তখন তাঁহারা কহিলেন, যাহা বলিলে, তাহাই কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনাদের এই দাসের এখানে যখন এসেছেন তখন আমি কিছু খাবার নিয়ে আসি, তাতে সতেজ হয়ে আপনারা আবার যাত্রা করতে পারবেন।” উত্তরে তাঁরা বললেন, “বেশ ভাল, আপনি যা বললেন তা-ই করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনাদের এই গোলামের এখানে যখন এসেছেন তখন আমি কিছু খাবার নিয়ে আসি, তাতে সতেজ হয়ে আপনারা আবার যাত্রা করতে পারবেন।” জবাবে তাঁরা বললেন, “খুব ভাল, আপনি যা বললেন তা-ই করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা বললেন, বেশ, তুমি যেমন বললে তেমনই কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি এবং আপনারা ইচ্ছামত আহার করে আবার আপনাদের গন্তব্যস্থল অভিমুখে যাত্রা করতে পারেন|” ঐ তিনজন বললেন, “বেশ কথা! যেমন বললেন, আমরা তেমনই করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিছু খাবার এনে দিই, তা দিয়ে প্রাণ তৃপ্ত করুন, পরে নিজের পথে এগিয়ে যাবেন; কারণ এরই জন্য নিজের দাসের কাছে এসেছেন।” তখন তাঁরা বললেন, “যা বললে, তাই কর।”