Genesis 18:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ইব্রাহিম তখনই তাঁবুতে সারার কাছে গিয়ে বললেন, শীঘ্র তিন মাণ উত্তম ময়দা নিয়ে রুটি প্রস্তুত কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব অব্রাহাম চট্ করে তাঁবুতে সারার কাছে চলে গেলেন। তিনি বললেন, “তাড়াতাড়ি করো, তিন মান মিহি আটা নাও ও তা মেখে কয়েকটি রুটি সেঁকে দাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে অব্রাহাম ত্বরা করিয়া তাম্বুতে সারার নিকটে গিয়া কহিলেন, শীঘ্র তিন মাণ উত্তম ময়দা লইয়া ছানিয়া পিষ্টক প্রস্তুত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে অব্রাহাম ত্বরা করিয়া তাম্বুতে সারার নিকটে গিয়া কহিলেন, শীঘ্র তিন মাণ উত্তম ময়দা লইয়া ছানিয়া পিষ্টক প্রস্তুত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রাহাম তখনই তাম্বুর ভিতরে গিয়ে সারাকে বললেন, “তাড়াতাড়ি করে আঠারো কেজি ভাল ময়দা নিয়ে মেখে কিছু রুটি তৈরী করে দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রাহিম তখনই তাম্বুর ভিতরে গিয়ে সারাকে বললেন, “তাড়াতাড়ি করে আঠারো কেজি ভাল ময়দা নিয়ে মেখে কিছু রুটি তৈরী করে দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহাম তখন তাড়াতাড়ি তাঁবুর ভিতরে গিয়ে সারাকে বললেন, শিগ্‌গির তিন সেয়াহ্ ময়দা মেখে পিঠে তৈরী কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাহাম তাড়াতাড়ি তাঁবুর ভেতরে গেলেন| অব্রাহাম সারাকে বললেন, “চট করে তিনজনের মত রুটির ব্যবস্থা করো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে অব্রাহাম তাড়াতাড়ি করে তাঁবুতে সারার কাছে গিয়ে বললেন, “শীঘ্র 21 কি লো উত্তম ময়দা নিয়ে মেখে গোলা বানিয়ে রুটি তৈরী কর।”