Genesis 18:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইব্রাহিম দৌড়ে পশুপাল থেকে উৎকৃষ্ট কচি একটি বাছুর নিয়ে গোলামকে দিলে পর সে তা শীঘ্র রান্না করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি দৌড়ে গোয়ালঘরে গেলেন এবং বাছাই করা একটি কচি বাছুর নিয়ে সেটি তাঁর এক দাসকে দিলেন, যে চট্ করে সেটি রান্না করতে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অব্রাহাম ত্বরায় বাথানে গিয়া উৎকৃষ্ট কোমল এক গোবৎস লইয়া দাসকে দিলে সে তাহা শীঘ্র পাক করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অব্রাহাম ত্বরায় বাথানে গিয়া উৎকৃষ্ট কোমল এক গোবৎস লইয়া দাসকে দিলে সে তাহা শীঘ্র পাক করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রাহাম তারপর দৌড়ে গিয়ে গরুর পাল থেকে ভাল দেখে একটা কচি বাছুর নিয়ে তাঁর দাসকে দিলেন। সেই দাসও তাড়াতাড়ি সেটা রান্না করতে নিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রাহিম তারপর দৌড়ে গিয়ে গরুর পাল থেকে ভাল দেখে একটা কচি বাছুর নিয়ে তাঁর গোলামকে দিলেন। সেই গোলামও তাড়াতাড়ি সেটা রান্না করতে নিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর অব্রাহাম দৌড়ে বাগানে গিয়ে একটা হৃষ্টপুষ্ট বাছুর নিয়ে তাঁর দাসের কাছে দিলেন এবং সেও তাড়াতাড়ি তার মাংস রান্না করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর অব্রাহাম তাঁর গোয়ালে দৌড়ে গেলেন| সবচেয়ে ভাল বাছুরটা বেছে নিলেন| অব্রাহাম তখনই এক ভৃত্যকে ওটাকে মেরে রান্না করার জন্যে বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অব্রাহাম দৌড়িয়ে গিয়ে পশুপাল থেকে উৎকৃষ্ট কোমল এক বাছুর নিয়ে দাসকে দিলে সে তা তাড়াতাড়ি রান্না করল।