Genesis 18:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি দই, দুধ ও রান্না-করা গোশ্‌ত নিয়ে তাঁদের সম্মুখে দিলেন এবং তাঁদের কাছে গাছের নিচে দাঁড়ালেন ও তাঁরা ভোজন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে অব্রাহাম খানিকটা দই ও দুধ এবং রান্না করা বাছুরের মাংস এনে তাঁদের সামনে পরিবেশন করলেন। তাঁরা যখন ভোজনপান করছিলেন, তিনি তখন তাঁদের কাছে, একটি গাছের তলায় দাঁড়িয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি দধি, দুগ্ধ ও পক্ব মাংস লইয়া তাঁহাদের সম্মুখে দিলেন, এবং তাঁহাদের নিকটে বৃক্ষতলে দাঁড়াইলেন, ও তাঁহারা ভোজন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি দধি, দুগ্ধ ও পক্ব মাংস লইয়া তাঁহাদের সম্মুখে দিলেন, এবং তাঁহাদের নিকটে বৃক্ষতলে দাঁড়াইলেন, ও তাঁহারা ভোজন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে অব্রাহাম দই, টাট্‌কা দুধ এবং রান্না করা মাংস নিয়ে তাঁদের পরিবেশন করলেন। তাঁরা যখন খাচ্ছিলেন তখন অব্রাহাম তাঁদের পাশে গাছের তলায় দাঁড়িয়ে ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ইব্রাহিম দই, টাট্‌কা দুধ এবং রান্না করা গোশ্‌ত নিয়ে তাঁদের পরিবেশন করলেন। তাঁরা যখন খাচ্ছিলেন তখন ইব্রাহিম তাঁদের পাশে গাছের তলায় দাঁড়িয়ে ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তিনি দই, দুধ এবং রান্না করা মাংস এনে তাঁদের পরিবেশন করলেন এবং তাঁদের ভোজন শেষ না হওয়া পর্যন্ত তিনি তাঁদের কাছে একটি গাছের তলায় দাঁড়িয়ে রইলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর অব্রাহাম সেই মাংস আর খানিকটা দুধ ও পনীর এনে অতিথি তিনজনের সামনে রাখলেন| পরিবেশন করার জন্য অব্রাহাম সামনে দাঁড়িয়ে থাকলেন এবং তাঁরা গাছের ছায়ায় বসে ভোজন করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি দই, দুধ ও রান্না মাংস নিয়ে তাঁদের সামনে দিলেন এবং তাঁদের কাছে বৃক্ষ তলায় দাঁড়ালেন ও তাঁরা ভোজন করলেন।