Genesis 19:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সন্ধ্যাকালে ঐ দুই জন ফেরেশতা সাদুমে আসলেন। তখন লূত সাদুমের নগরদ্বারে বসেছিলেন, আর তাঁদেরকে দেখে তাঁদের কাছ যাবার জন্য উঠলেন এবং ভূমিতে উবুড় হয়ে সালাম জানিয়ে বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সন্ধ্যাবেলায় সেই দুজন দূত সদোমে উপস্থিত হলেন। লোট নগরের প্রবেশদ্বারে বসেছিলেন। তাঁদের দেখতে পেয়ে তিনি তাঁদের সাথে দেখা করার জন্য উঠে গেলেন ও মাটিতে উবুড় হয়ে প্রণাম করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সন্ধ্যাকালে ঐ দুই দূত সদোমে আসিলেন। তখন লোট সদোমের দ্বারে বসিয়া ছিলেন, আর তাঁহাদিগকে দেখিয়া তাঁহাদের নিকট যাইবার জন্য উঠিলেন, এবং ভূমিতে মুখ দিয়া প্রণিপাত করিয়া কহিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সন্ধ্যাকালে ঐ দুই জন দূত সদোমে আসিলেন। তখন লোট সদোমের দ্বারে বসিয়াছিলেন, আর তাঁহাদিগকে দেখিয়া তাঁহাদের নিকট যাইবার জন্য উঠিলেন, এবং ভূমিতে মুখ দিয়া প্রণিপাত করিয়া কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিনই সন্ধ্যাবেলায় সেই দু’জন স্বর্গদূত সদোম শহরে গিয়ে পৌঁছালেন। লোট তখন শহরের ফটকের কাছে বসে ছিলেন। তাঁদের দেখে তিনি উঠে দাঁড়ালেন এবং মাটিতে উবুড় হয়ে প্রণাম করে বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিনই সন্ধ্যাবেলায় সেই দু’জন ফেরেশতা সাদুম শহরে গিয়ে পৌঁছালেন। লুত তখন শহরের সদর দরজার কাছে বসে ছিলেন। তাঁদের দেখে তিনি উঠে দাঁড়ালেন এবং মাটিতে উবুড় হয়ে সালাম জানিয়ে বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিনই সন্ধ্যাবেলায় সেই দুইজন স্বর্গদূত সদোমে এসে পৌঁছালেন। লোট সেই সময়ে নগরদ্বারে বসে ছিলেন। তাঁদের দেখে লোট উঠে এগিয়ে গেলেন ও মাটিতে প্রণিপাত করে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেদিন সন্ধ্যায় সদোম নগরে দুজন দূত এলেন| তখন লোট নগরের প্রবেশ পথে বসেছিলেন| তিনি দূতদের আসতে দেখলেন| লোট ভাবলেন যে তারা সাধারণ পথিক, নগরের মধ্য দিয়ে কোথাও যাচ্ছে| লোট উঠে গিয়ে তাঁদের অভিবাদন করে বললেন, “মহাশয়গণ, অনুগ্রহ করে একবার আমার বাড়ীতে আসুন এবং আপনাদের সেবা করার সুযোগ দিন| সেখানে আপনারা হাত-পা ধুয়ে রাত্রিবাস করতে পারেন| তাহলে কাল সকালে আবার আপনাদের গন্তব্যস্থল অভিমুখে যাত্রা করতে পারবেন|” দূত দুজন বললেন, “না, আমরা চকেই রাত্রিবাস করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সন্ধ্যাবেলায় ঐ দুই দূত সদোমে এলেন। তখন লোট সদোমের দরজার কাছে বসেছিলেন, আর তাঁদেরকে দেখে তাঁদের কাছে যাবার জন্য উঠলেন এবং মাটিতে মুখ দিয়ে প্রণাম করলেন