Genesis 19:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই ব্যক্তিরা লূতকে বললেন, এই স্থানে তোমার আর কে কে আছে? তোমার জামাতা ও পুত্র-কন্যা যত জন এই নগরে আছে, তাদের সকলকে এই স্থান থেকে নিয়ে যাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই দুই ব্যক্তি লোটকে বললেন, “এখানে তোমার আর কেউ কি আছে—জামাই, ছেলে বা মেয়ে, অথবা এই নগরের এমন কেউ, যারা তোমার আপনজন? এখান থেকে তাদের বের করে নিয়ে যাও,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই ব্যক্তিরা লোটকে কহিলেন, এই স্থানে তোমার আর কে কে আছে? তোমার জামাতা ও পুত্র কন্যা যত জন এই নগরে আছে, সে সকলকে এই স্থান হইতে লইয়া যাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই ব্যক্তিরা লোটকে কহিলেন, এই স্থানে তোমার আর কে কে আছে? তোমার জামাতা ও পুত্র-কন্যা যত জন এই নগরে আছে, সেই সকলকে এই স্থান হইতে লইয়া যাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সেই দু’জন লোক লোটকে জিজ্ঞাসা করলেন, “এই শহরে তোমার জামাই, ছেলে, মেয়ে কিম্বা আর কোন আত্মীয়-স্বজন আছে কি? তাদের সবাইকে নিয়ে এই জায়গা থেকে তুমি বের হয়ে যাও,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সেই দু’জন লোক লুতকে জিজ্ঞাসা করলেন, “এই শহরে তোমার জামাই, ছেলে, মেয়ে কিংবা আর কোন আত্মীয়-স্বজন আছে কি? তাদের সবাইকে নিয়ে এই জায়গা থেকে তুমি বের হয়ে যাও,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সেই দুই ব্যক্তি লোটকে বললেন, এখানে তোমার আর কেউ আছে কি? তোমার জামাতা, পুত্র, কন্যা বা আর কোন আত্মীয় যদি এই নগরে থাকে তবে তাদের সবাইকে এখান থেকে বার করে নিয়ে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতিথি দুজন লোটকে জিজ্ঞেস করলেন, “তোমার পরিবারের আর কেউ কি এই শহরে বাস করে? তোমার জামাই, ছেলে, মেয়ে কিংবা পরিবারের আর কেউ কি এখানে আছে? যদি থাকে তাহলে তাদের এখনই এই জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য বলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই ব্যক্তিরা লোটকে বললেন, “এই জায়গায় তোমার আর কে কে আছে? তোমার জামাই ও ছেলে মেয়ে যত জন এই নগরে আছে, সে সকলকে এই জায়গা থেকে নিয়ে যাও।